, ,

মন্দির ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত

নিউজটি শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি অপূর্ব কুমার নাথ: মন্দির ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম ষষ্ঠ পর্যায় শীর্ষক প্রকল্পের জাতীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয় জাদুঘর মিলায়তন, শাহবাগ ঢাকায়। সম্মেলনে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি , সাবেক সচিব বিজন কান্তি সরকার বলেন এই প্রকল্পটিকে এগিয়ে নেয়ার কিছু প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াগুলো নিয়ে কাজ করতে অন্তত ২ মাস সময় লাগতে পারে তাই বলে আপনারা কার্যক্রম বন্ধ রাখবেন না। আপাতত বেতন ভাতা বন্ধ থাকলেও কার্যক্রম চালু হলে আপনাদের বকেয়া পরিশোধ করা হবে। তিনি সরকারের বিরুদ্ধে সকল অপপ্রচারে সনাতনীদের শতর্ক দৃষ্টি রাখার পরামর্শে দেন।
ধর্ম সচিব বলেন যেহেতু এই প্রকল্পটি সমাজে নৈতিক ও ভাল মানুষ গড়তে সহায়তা করে তাই এটাকে আমাদের এগিয়ে নিতে হবে। তিনি এই প্রকল্পটিকে ৬ষ্ঠ থেকে সপ্তম পর্যায়ে নিয়ে যাওযার আশা ব্যক্ত করেন।
বিশেষ অতিথির বক্তব্যে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ভাইস চেয়ারম্যান শ্রী তপন চন্দ্র মজুমদার বলেন আমি আমলা ছিলাম,তাই আমলাদের সাথে যেমন বন্ধুর মত সম্পর্ক তেমনি সরকারের সাথেও আমি গভীরভাবে আছি। তিনি স্বাধীনতা বিরোধীদের ও সমালোচনা করেন। তিনি আরো বলেন ঢাকেশ্বরী মন্দিরের উন্নয়নের জন্য প্রায় ৪৪ কোটি টাকা ও মতিঝিল লক্ষ্মী নারায়ণ জিউ’র ঠাকুর মন্দিরের জন্য প্রায় ৬০ কোটি টাকা সরকারের কাছ থেকে বরাদ্দের ব্যবস্থা করেছেন। আরো উপস্থিত ছিলেন, হিন্দু ধর্মীয় কল্যাণ সম্মানিত সচিব শ্রী দেবেন্দ্রনাথ উড়াও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের, সম্মানিত ট্রাস্টি শ্রী নিবাস মাঝি, শ্রী পার্থ পাল চৌধুরী, শ্রী অশোক মাধব রায়, শ্রী অমিত সন্তোষ, শ্রী পরিমল গুহ সিদ্ধেশ্বরী কালী মন্দিরের সাধারণ সম্পাদক শ্রী নারায়ন দত্ত সাংগঠনিক সম্পাদক শ্রী দুলাল শীল বুলু মিরপুর কেন্দ্রীয় মন্দিরের সাধারণ সম্পাদক শ্রীমতি দোলা মজুমদার রাজারবাগ কালী মন্দিরের সম্মানিত সাধারণ সম্পাদক শ্রী গুরু দাস, খিলগাঁও দেব মন্দিরের রতন দত্ত মতিঝিল গীতা ভাগবত সেবক সংঘের সম্মানিত সভাপতি জহরলাল দেবনাথ সম্মানিত সাধারণ সম্পাদক শ্রী জ্যোতি লাল দাস ৯ নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ন সম্পাদক শ্রী শংকর দেবনাথ এবং বিভিন্ন মঠ মন্দির থেকে আগত ভক্তবৃন্দ।