, ,

ভোলা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র দাখিল।

নিউজটি শেয়ার করুন

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-২ (বোরহানউদ্দিন- দৌলতখান) আসনে মনোনয়ন ফরম দাখিল করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী ও সাবেক এমপি আলহাজ্ব মো: হাফিজ ইব্রাহিম।
রবিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা বিএনপির একটি প্রতিনিধি দল তার পক্ষে মনোনয়ন ফরম দাখিল করেন। বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার (ইউএনও) মনোরঞ্জন বর্মন এ মনোনয়ন ফরম গ্রহণ করেন।

দীর্ঘদিন পর নির্বাচনমুখী এই আয়োজন ঘিরে নেতাকর্মীদের ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এর আগে উপজেলা সড়কে হাফিজ ইব্রাহিমের বাসভবন কুড়ালিয়া হাউজে মনোনয়ন পত্র দাখিল উপলক্ষে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।

দোয়া ও মিলাদ অনুষ্ঠানে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাতে দেশ ও জাতির শান্তি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও নেক হায়াৎ কামনা, এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। একই সঙ্গে ভোলা-২ আসনের মানুষের কল্যাণ ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য দোয়া করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন ভোলার স্বনামধন্য আলেম বাটামারা দরবার শরীফের বর্তমান গদিনীশিন পীরসাহেব আলহাজ্ব হযরত মাওলানা মোঃ মহিবুল্যাহ।

দোয়া মোনাজাত অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা বিএনপির উপদেষ্টা আল এমরান খোকন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক সরোয়ার আলম খাঁন, উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. কাজী মো: আজম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির, নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী আকবর হাওলাদার, দৌলতখান উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী ইকবাল হোসেন প্রমূখ