, ,

ভুয়া বিল ভাউচার ছাড়াও দুর্নীতির শেষ নেই পিডি আব্দুর রাজ্জাকের

নিউজটি শেয়ার করুন

স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি’র “গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প ” টাঙ্গাইল প্রজেক্ট এর প্রকল্প পরিচালক মো: আব্দুর রাজ্জাক এর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে।

বিভিন্ন অনিয়মের অভিযোগে কুষ্টিয়া জেলার সাবেক নির্বাহী প্রকৌশলী মো: আব্দুর রাজ্জাক কে বদলী করে এলজিইডির সদরদপ্তরে সংযুক্ত করা হয়।
সদরদপ্তরে চেয়ার টেবিল বিহীন নির্বাহী প্রকৌশলী মো: আব্দুর রাজ্জাক দায়িত্বহীন সময় কাটানোর এক পর্যায়ে টাঙ্গাইল প্রজেক্ট এর প্রকল্প পরিচালকের দায়িত্ব পান।
২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে বাস্তবায়নের নিমিত্তে প্রদত্ত
৮৬৫ কোটি ৬৪ লাখ টাকার প্রকল্পের কাজের সময় বর্ধিত করনে প্রায় ৮৩ শতাংশ কাজ সাবেক পিডি মোল্লা মো: মিজানুর রহমান সমাপ্ত করত পদোন্নতির কারণে প্রকল্পের দায়িত্ব মো: আব্দুর রাজ্জাক কে ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে বুঝিয়ে দেন।

মো: আব্দুর রাজ্জাক দায়িত্ব গ্রহনের পর বেপরোয়া হয়ে উঠেন।
তিনি সাবেক প্রকল্প পরিচালক মোল্লা মো মিজানুর রহমানের সময়কার খরচের নামে ভুয়া বিল ভাউচার দেখিয়ে বিভিন্ন অজুহাতে লক্ষ লক্ষ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন।
আমাদের হাতে আসা বেশ কয়েকটি বিল ভাউচার পর্যালোচনা করে দেখা যায় ১৮ ডিসেম্বর ২০২৫ ইংরেজি তারিখে দায়িত্ব বুঝে নিলেও যথাক্রমে
– ৮ আগষ্ট ২০২৫ ইংরেজি তারিখে ২৩৬০০/- টাকা ও ২৪৮০০/- টাকা
– ২৭ আগষ্ট ২৪৬০০/- টাকা
– ১০ সেপ্টেম্বর ২৪৭৮০/- টাকা
– ৬ অক্টোবর ৫৯৪০/- টাকা
– ১৩ অক্টোবর ৭৭০০/-টাকা
– ২৩ অক্টোবর ৮০২০/- টাকা
– ৩ নভেম্বর ৯৮৬০/-টাকা
– ২৩ নভেম্বর ৮০০০/- টাকা
– ২৪ নভেম্বর ৬১৬০/-টাকা
-ভুয়া বিল উত্তোলন করে টাকা আত্মসাৎ করেন।

ভুয়া বিল ভাউচার সম্পর্কে জানতে চাইলে মো: আব্দুর রাজ্জাক বলেন, “এমন তো হওয়ার কথা না ” হয়তো ভুলে আগের তারিখ লিখা হয়েছে। এতগুলো ভাউচারে ভুল জানতে চাইলে তিনি আমতা আমতা করে নির্বাক হয়ে যান, কোন সদুত্তর দিতে পারেন নি।
নিজের দুর্নীতি নিজেই বিশ্বাস করতে পারছেন না তিনি।
তাছাড়া বর্তমানে তিনি কোন প্রকারের পণ্য না কিনেই ভুয়া বিল ভাউচার বানিয়ে বিল উত্তোলন করার অভিযোগ উঠেছে।
প্রকল্প সংশ্লিষ্ট কয়েকজন জানান কাজ না করে ফান্ড জিও ছেড়ে টাকা আনার জন্য তিনি টাঙ্গাইল চলে যান৷
তাছাড়া মো: আব্দুর রাজ্জাক দায়িত্ব গ্রহনের পর কোন ইস্টিমেট ও রিভাইজ অনুমোদন না দেওয়ায় প্রকল্প যথাসময়ে শেষ না হওয়ার আশংকা সহ বিস্তারিত থাকছে পরবর্তী পর্বে