, ,

ভালুকায় যানজট নিরশনে উচ্ছেদ অভিযান

নিউজটি শেয়ার করুন

ময়মনসিংহের ভালুকায় যানজট নিরশনের লক্ষে জনদুর্ভোগ কমাতে পথচারীদের যাতায়াতের সুবিধার্থে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।

পৌর সদরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে ও পথচারীদের রাস্তা বন্ধ করে অবৈধ ভাবে গড়ে উঠা দোকানপাট পথচারীদের চলাচলের স্বার্থে এবং যানজট নিরশনে মঙ্গলবার ২৩ জুন সকালে এ উচ্ছেদ অভিযান করা হয়।

যানজট নিরশনে এ অভিযান চলমান থাকবে বলে জানান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,উপজেলা সহকারী কমিশনার ও পৌর প্রশাসক ইকবাল হোসাইন ।
তিনি আরও বলেন যারা ফুটপাতে ব্যবসা করছে তারা ছিন্নমূল অসহায় মানুষ, অভিযান করতে আমারও কষ্ট হয় কারণ আমিও একজন মানুষ তবে জনসার্থে, সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারে সেই দিক লক্ষ রেখে এবং পরবর্তীতে কেউ যেন ফুটপাত দখল করে অবৈধ ভাবে দোকান বসাতে না পারে সেই বিশেষ নজর রাখা হবে পাশাপাশি
ভালুকা বাসস্ট্যান্ড হতে পাঁচ রাস্তা হয়ে হাসপালে যাতায়াত এবং যানজট নিরশনে দ্রুতই রাস্তা প্রশস্ত করা হবে।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও পৌর কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।