বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পার্বতীপুরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃষ্টি উপেক্ষা করে উপজেলার ১০ ইউনিয়ন ও পৌরসভার বিপুলসংখ্যক নেতাকর্মী র্যালিতে অংশ নেন।
এতে পার্বতীপুর উপজেলা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সিনিয়র আহ্বায়ক আমিনুল ইসলাম নেতা, যুগ্ম আহ্বায়ক দিপঙ্কর শাহ মানিক, শাহাদাত হোসেন সাদো, মাহাবুর রশিদ রহমান সংগ্রাম এবং পৌর বিএনপির আহ্বায়ক আনোয়ারুল ইসলাম অংশ নেন।
এ ছাড়া পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সিয়াম, যুগ্ম আহ্বায়ক মানজুর রশিদ, শরিফুল ইসলামসহ আহ্বায়ক কমিটির সদস্যরা র্যালিতে অংশগ্রহণ করেন।
বৃষ্টিতে ভিজে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে পার্বতীপুর শহরের বিভিন্ন সড়ক মুখর হয়ে ওঠে। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মূল সভামঞ্চের দিকে অগ্রসর হয়।
Views: 6







