একটি দেশের বিমানবন্দর তার আন্তর্জাতিক পরিচয়ের প্রথম দরজা। তাই শুধু আধুনিক টার্মিনাল নির্মাণ করলেই হবে না—এর ব্যবস্থাপনাও হতে হবে বিশ্বমানের।
আমি মনে করি, বাংলাদেশের প্রধান বিমানবন্দরগুলোর ব্যবস্থাপনায় আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন থার্ড-পার্টি প্রফেশনাল অপারেটর যুক্ত করা যেতে পারে।
তবে মালিকানা, নিরাপত্তা, ইমিগ্রেশন ও কাস্টমসের নিয়ন্ত্রণ অবশ্যই বাংলাদেশের হাতে থাকবে। আন্তর্জাতিক অপারেটর মূলত যাত্রীসেবা, টার্মিনাল অপারেশন, ব্যাগেজ ব্যবস্থাপনা, প্রযুক্তি ও সার্ভিস কোয়ালিটি উন্নয়নে কাজ করবে।
এর মাধ্যমে আমরা পাব দ্রুত সেবা, উন্নত প্রযুক্তি, জবাবদিহিতা এবং আন্তর্জাতিক দক্ষতা।
আমাদের লক্ষ্য হওয়া উচিত—
Ownership will remain with Bangladesh, but service standards must be world-class.
কারণ বিশ্বমানের বিমানবন্দর শুধু সুন্দর অবকাঠামো দিয়ে নয়, বিশ্বমানের ব্যবস্থাপনা ও সেবা দিয়ে তৈরি হয়।







