, ,

বগুড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান,, ১ লক্ষ ৮৫ হাজার টাকা জরিমানা

নিউজটি শেয়ার করুন

বগুড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে ১৫ সেপ্টেম্বর বেলা ১১ টা থেকে ৩ টা পর্যন্ত বগুড়ার শেরপুর উপজেলার ধুনট মোড় এলাকায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
জানা গেছে, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে দই উৎপাদন ও বিক্রি, লেবেলবিহীনভাবে দই বাজারজাত এবং প্রয়োজনীয় লাইসেন্স না নেওয়ার অভিযোগে আখিমনি হোটেলকে ৫০ হাজার টাকা এবং মা-মনি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়াও বাসস্ট্যান্ড এলাকার সাউদিয়া ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টসকে ৫০ হাজার, শম্পা দধি ভান্ডারকে ১০ হাজার এবং চৈতি দধি ভান্ডারকে ২৫ হাজার টাকাসহ মোট ১ লাখ ৮৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় ও আদায় করা হয়। মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো আবদুল্লাহ আল মামুন। এসময় বিএসটিআই,বগুড়া ও শেরপুর থানা পুলিশ আদালত কে সহযোগিতা করে।