নিজস্ব প্রতিবেদক: নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী করে তোলা, দেশীয় পণ্য ও সৃজনশীল উদ্যোগকে সবার সামনে তুলে ধরা এবং ব্যবসায়িক প্রসারের সুযোগ তৈরির লক্ষ্যে পুরান ঢাকার নাজিরা সিদ্দিক বাজার কমিউনিটি সেন্টারে শুরু হয়েছে চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে নাজিরা বাজার সিদ্দিক বাজার কমিউনিটি সেন্টারে শুকরিয়া ইভেন্টস আয়োজিত এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মেলাটি চলবে ০৫ থেকে ৮ নভেম্বর পর্যন্ত।
মেলায় পোশাক, হস্তশিল্প, খাবার, প্রসাধনীসহ বিভিন্ন ধরনের দেশীয় ও স্থানীয় পণ্য প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। এতে মোট ৪৫টি স্টল স্থান পেয়েছে।
মেলার প্রথম দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিয়ামনি ই-কমিউনিকেশনের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান অপূর্ব।
এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী আফরিন,মূশাররাত, আয়ান, জুড়াইয়া, গোল্ডেন আয়াজ, জারা-তাসমিয়া, রুবি, রিনা আক্তার, লাকি তাজ, রাজিয়াস মেকওভারের স্বত্বাধিকারী জাহানারা, শিশু শিল্পী ইয়ানা, বিনোদন আপু, গ্ল্যামার বাই শাহবাজ, শাবনুর, ডাক্তার লনি, ডাক্তার লিপি, সানিউল হাসান, সোহেল অ্যান্থনিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মেলার মাধ্যমে বিভিন্ন নারী উদ্যোক্তা তাঁদের নিজস্ব পণ্য, সৃজনশীলতা ও উদ্যোগ ক্রেতাদের সামনে তুলে ধরার সুযোগ পাচ্ছেন।
আয়োজক প্রতিষ্ঠান শুকরিয়া ইভেন্টসের কর্ণধার সেজুতি রশিদ চৌধুরী বলেন, নারী উদ্যোক্তাদের শক্তিশালী করা, নতুন উদ্যোক্তা তৈরি এবং স্থানীয় পণ্যের বাজার সম্প্রসারণ করাই এ মেলার মূল লক্ষ্য। মো. মুসা, আনিকা, মো. রাসেল ও সেজুতি রশিদ চৌধুরীর সম্মিলিত উদ্যোগ, পরিশ্রম ও পরিকল্পনায় এ আয়োজন বাস্তবায়িত হচ্ছে।
আয়োজকরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় ও ব্যবসায়িক নেটওয়ার্ক গড়ে ওঠে। পাশাপাশি ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হওয়ায় উদ্যোক্তারা নিজেদের পণ্যের পরিচিতি বাড়ানোর পাশাপাশি ব্যবসায়িক কার্যক্রম আরও সম্প্রসারণ করতে পারেন।
চার দিনব্যাপী এ মেলায় দর্শনার্থীরা বিভিন্ন স্টল ঘুরে পণ্য দেখতে ও কেনাকাটা করতে পারবেন। একই সঙ্গে নারী উদ্যোক্তাদের তৈরি পণ্য সম্পর্কে জানার এবং তাঁদের উদ্যোগকে উৎসাহিত করার সুযোগ পাবেন।






