কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ’র নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শাহআলী থানা স্বেচ্ছাসেবক দল, প্রধানমন্ত্রী তারেক রহমান ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সভাপতি এস.এম জিলানী, সাধারণ সম্পাদক ও প্রতিমন্ত্রী রাজিব আহসান এবং ঢাকা মহানগর উত্তর কমিটির নির্দেশনায় শাহআলী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শেখ নাসির উদ্দীন বিপ্লবের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সম্প্রতি সারাদেশে নৈরাজ্য, বাসে আগুন দেয়াসহ বিভিন্ন প্রতিষ্ঠানে আগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করছে জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন। তারই ধারাবাহিকতায় রাজধানী মিরপুর শাহআলী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শেখ নাসির উদ্দীন বিপ্লব এ বিক্ষোভ মিছিলের আয়োজন করেন।
শুক্রবার (১৩ ই নভেম্বর) বিকেল ৪.৩০ মিনিটে
মিছিলটি চিড়িয়াখানা রোডে অবস্থিত মাল্টিপ্ল্যান রেড ক্রিসেন্ট সোসাইটির ( জি- মাঠ)’ সামনের প্রধান সড়ক থেকে শুরু হয়ে ঈদগাহ মাঠ হয়ে মিরপুর ১ নাম্বার চত্বর হয়ে সনি স্কোয়ার দিয়ে পূনরায় জি- মার্ট, মাল্টিপ্ল্যানের সামনে এসে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আহ্বায়ক মো. শেখ নাসির উদ্দীন বিপ্লব বলেন,
সম্প্রতি সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ’র জালাও পোড়াও, বাস ও বিভিন্নপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ককটেল বিস্ফোরণসহ নৈরাজ্যের প্রতিবাদে আমরা শাহআলী থানা স্বেচ্ছাসেবক দল মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সভাপতি এস.এম জিলানী, সাধারণ সম্পাদক ও প্রতিমন্ত্রী রাজিব আহসান এবং ঢাকা মহানগর উত্তর’র নির্দেশনায় শাহআলী থানা স্বেচ্ছাসেবক দল মানুষের জান মালের নিরাপত্তায় সর্বদা রাজপথে রয়েছি, আপনারা দেখেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাদ্দাম ও ইনান বিদেশে থেকে কর্মসূচী দিয়েছে আর তাদের কর্মীরা ককটেল বিস্ফোরণ, বাসে আগুন, বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করেছে, তাদের স্পষ্ট ভাবে বলতে চাই আপনাদের আপা ও নেতারা বিদেশে আরাম আয়েশ করে দিন কাটাচ্ছে আর আপনারা তাদের হুকুমে মানুষের ক্ষতি করছেন, আপনারা অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে শাহআলী থানা স্বেচ্ছাসেবক দল দাঁত ভাঙ্গা জবাব দেবে আমরা প্রতিটি অলিতে-গলিতে রয়েছি মানুষের সেবায় রয়েছি।






