, ,

নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে বিএনপির আনন্দ মিছিল

নিউজটি শেয়ার করুন

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন ও সদস্যসচিব এস এম জাহাঙ্গীরকে স্বাগত জানিয়ে রাজধানীতে আনন্দ ও শুভেচ্ছা মিছিল করেছে দারুস সালাম থানা বিএনপির নেতাকর্মীরা। ইকবাল হোসেন চৌধুরীর নেতৃত্বে আয়োজিত মিছিলটি বিভিন্ন সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে টাওয়ারের সামনে গিয়ে শেষ হয়।
নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে বিএনপির আনন্দ মিছিল
মিছিলটি পাড়া-মহল্লা, টেকনিক্যাল ও মাজার রোড হয়ে টাওয়ারের সামনে পৌঁছায়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে নতুন নেতৃত্বকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য দেন দারুস সালাম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন চৌধুরী। তিনি বলেন, তৃণমূলের স্পন্দন থেকে উঠে আসা এবং ছাত্রদল ও যুবদলের রাজনীতি পেরিয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতৃত্বে দায়িত্ব পাওয়া শফিকুল ইসলাম খান মিল্টন ও এস এম জাহাঙ্গীরকে অভিনন্দন জানাচ্ছেন তাঁরা।

ইকবাল হোসেন চৌধুরী নতুন নেতৃত্বের দায়িত্ব দেওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতিও অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি আশা প্রকাশ করেন, শফিকুল ইসলাম খান মিল্টন ও এস এম জাহাঙ্গীরের বলিষ্ঠ নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাংগঠনিক কার্যক্রমে আরও গতি সঞ্চার হবে।