ঢাকার ধামরাই উপজেলার ০৯ নং সুতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমিজুর রহমান রুমার বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাস, দখলবাজি, দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন ও রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ধামরাই থানা ও পৌর জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে ধামরাই পৌর বিএনপির কৃষক দলের সভাপতিসহ থানা ও পৌর শাখা এবং বিভিন্ন স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপির কৃষকদলের পৌরঃসভাপতি মো আলতাফ হোসেন তালুকদার,সহ-সভাপতি মো সামছুল ইসলাম এবং পৌর বিএনপি কৃষকদলের বিভিন্ন নেতা কর্মী ও শত শত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে উপস্থিত বক্তারা চেয়ারম্যান রমিজুর রহমান রুমার নানা অপকর্ম ও দুর্নীতির তীব্র নিন্দা জানান এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা সুতিপাড়া ইউনিয়নের সাধারণ মানুষের অধিকার রক্ষা ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।







