দৈনিক স্বদেশ বিচিত্রা প্রতিষ্ঠা বার্ষিকী
আজ দশম বছরে পদার্পণের শুভক্ষণে,
স্বদেশ বিচিত্রা জাগুক সত্যের আহ্বানে।
প্রতিকূলতার পথ পেরিয়ে মাথা উঁচু করে,
সত্যের দীপ জ্বালিয়ে চলুক বাংলার ঘরে ঘরে।
এ পথ তো ফুল বিছানো নয়, কণ্টকে ভরা পথ,
ঝড়ের মুখে দাঁড়িয়ে রাখে সত্যের দৃঢ় শপথ।
নামীদামি পত্রিকার সঙ্গে পাল্লা দিয়ে চলে,
নিজের শক্তি প্রমাণ করে সাহসী লেখার বলে।
গ্রামের পথে, গঞ্জের হাটে,উপজেলা-জেলায়,
বিভাগ পেরিয়ে রাজধানীর ব্যস্ত কর্মমেলায়।
সত্যের খোঁজে ছুটছে তাঁরা, ভয়কে করে জয়,
প্রমাণ হাতে সংবাদ লেখে—সত্যই তাঁদের পরিচয়।
অন্যায়ের মুখোশ খুলে, প্রমাণ হাতে নিয়ে,
খবর পৌঁছে যায় সবার আগে স্বদেশ বিচিত্রায়।
মিথ্যার কাছে মাথা নত নয়, ভয়কে করে জয়,
সত্যের পক্ষে কলম ধরাই সাংবাদিকের পরিচয়।
কত সমস্যা, কত বঞ্চনা, কত না বলা কথা,
কলামিস্টের লেখায় পায় প্রতিবাদের ভাষা।
দেশের মানুষের ভাবনা জাগে, জাগে বিবেকবোধ,
শব্দে শব্দে আলো ছড়ায়, ভাঙে নীরবতার বাঁধ।
এ পত্রিকার পথচলার পেছনে যাঁর অবদান,
সাহিত্য, সাংবাদিকতায় যাঁর উজ্জ্বল সম্মান—
কবি, সাহিত্যিক, সাংবাদিক—অশোক ধর দা,
আপনার ধৈর্য, সাহসের ঋণ ভুলবে না এই ধরা।
প্রতিকূলতা এসেছে, আসবে, থামবে না এ যাত্রা,
সত্যের পথে অবিচল থাকুক স্বদেশ বিচিত্রা।
আপনার স্বপ্ন, আপনার শ্রম, আপনার দৃঢ় প্রত্যয়,
আগামীর পথে পত্রিকাটির হোক সাফল্যময় জয়।
আজ প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের অঙ্গীকার
সত্যের কাছে দায়বদ্ধ থাকব, রাখব মর্যাদা অটুট সব সময়।
সংবাদ হবে মানুষের, কলম হবে নির্ভীক,
দেশ ও দশের কল্যাণে থাকব সত্যের দীক্ষায় দীক্ষিত।
দশম বছরে নতুন শপথ, নতুন দিনের গান,
স্বদেশ বিচিত্রা ছড়িয়ে দিক সত্যের জয়গান।
যত বাধাই আসুক পথে, থামবে না এ ধারা,
বাংলার বুকে সত্যের কণ্ঠ—স্বদেশ বিচিত্রা!
সময়ের নিখুঁত প্রতিচ্ছবি—দৈনিক স্বদেশ বিচিত্রা,
সত্যের পথে এগিয়ে চলুক, ছড়াক আলোর ধারা।
জয় হোক সত্যের, জয় হোক নির্ভীক সাংবাদিকতার,
জয় হোক সময়ের নিখুঁত প্রতিচ্ছবি—দৈনিক স্বদেশ বিচিত্রার





