, ,

দীর্ঘ দিনের পদোন্নতি জট খুলেছে এলজিইডির ১৯৭ জন সহকারী প্রকৌশলীর পদোন্নতি

নিউজটি শেয়ার করুন

এলজিইডির ১৯৭ জন সহকারী প্রকৌশলীর পদোন্নতি দেয়া হয়েছে। দীর্ঘ দিনের পদোন্নতি জট খুলতে শুরু করলো।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির পদোন্নতি জট খুলতে শুরু করলো। ২ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে।এই প্রজ্ঞাপনে এলজিইডির ১৯৭ জন সিনিয়র সহকারী প্রকৌশলীকে নির্বাহী প্রকৌশলী চলতি দায়িত্ব প্রদান করা হয়।দীর্ঘ প্রায় দুই দশক এলজিইডির নিয়মতান্ত্রিক পদোন্নতি বন্ধ ছিল। পদোন্নতি বঞ্চিত থাকায় উন্নয়ন কর্মকাণ্ড গতি হারায়। বঞ্চিতরা স্বাভাবিক ভাবে কাজে মনোনিবেশ করতে পারছিল না ফলে স্থবির হয়ে পড়ে এলজিইডি। বিএনপি সরকার গঠনের পর থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এই পদোন্নতি জট খুলতে কার্যক্রম শুরু করে এলজিইডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম ও এলজিইডির প্রতিষ্ঠালগ্ন থেকে জড়ি থাকা সচিব মোঃ শহিদুল হাসান পদোন্নতি জট খুলতে কার্যক্রম শুরু করেন খুব অল্প সময়ে এই পদোন্নতি কার্যক্রম সমাপ্ত করেন। এই প্রজ্ঞাপন জারির পর এলজিইডির চাঞ্চল্যতা ফিরে আসবে,এমন মনে করছেন সংশ্লিষ্টরা। পদোন্নতি পাওয়া কয়েক জনের সাথে কথা হয় এই প্রতিবেদকের। পদোন্নতি পাওয়ায় তার অভিব্যক্তি জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে বলেন, চলতি দায়িত্ব পদোন্নতি নয় তিন মাসের মধ্যে চলতি দায়িত্ব উঠিয়ে দিয়ে পূর্নাঙ্গ পদোন্নতি দেয়া হবে এই দাবি করেন তারা।
আওয়ামী লীগ সরকারের সময় ও পরবর্তীতে আওয়ামী লীগ নিজেদের সুবিধার জন্য সাভাবিক পদোন্নতি জট পাকিয়ে রাখে। এলজিইডির সকল পদোন্নতি স্বাভাবিক নিয়মে হবে এমনটি দাবি করেন সকলে।