, ,

দিনাজপুর ৩২ লক্ষ টাকার দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি আটক

নিউজটি শেয়ার করুন

দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি জাতীয় ঐতিহ্য ও মূল্যবান প্রত্নসম্পদ রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) একটি বিশেষ অভিযান পরিচালনা করে দেশের মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন বিদেশে পাচারের অপচেষ্টা নস্যাৎ করেছে।

দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়কের নেতৃত্বে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৩ কেজি ৫৩০ গ্রাম ওজনের ১টি দেবদেবীর সারীবদ্ধ কষ্টি পাথরের মূর্তি, ১২ কেজি ৮৮৫ গ্রাম ওজনের ১টি কষ্টি পাথরের খন্ডাংশ ও ৫ কেজি ৪২০ গ্রাম ওজনের ১টি দূর্গা মূতির খন্ডাংশ আটক করছে।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষা-নিরীক্ষা শেষে উদ্ধারকৃত প্রত্নবস্তুগুলোকে প্রত্নতাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ বলে নিশ্চিত করেছেন। ১৯৬৮ সালের (১৯৭৬ সালে সংশোধিত) ‘পুরাকীর্তি সংরক্ষণ আইন’ অনুযায়ী এ ধরনের প্রত্নসম্পদ সংরক্ষণের দায়িত্ব সরকারের পক্ষে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ওপর ন্যস্ত।

আটককৃত প্রত্নসম্পদগুলোর সিজার মূল্য (একত্রিশ লক্ষ তিরানব্বই হাজার পাঁচশত) টাকা। তবে প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বিবেচনায় এসব নিদর্শনের প্রকৃত মূল্য অপরিমেয়।

দিনাজপুর ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, “দেশের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য রক্ষা এবং প্রত্নসম্পদ পাচার প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও গোয়েন্দা তথ্য ভিত্তিক অভিযান অব্যাহত রাখবে। পাশাপাশি মাদক, মানবপাচার ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনেও বিজিবি সর্বদা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।