, ,

দাকোপে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের প্রতিবাদে সভা

নিউজটি শেয়ার করুন

খুলনার দাকোপ উপজেলার ২নং দাকোপ ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিকেল ৪টায় চালনা পৌরসভা ডাকবাংলোয় দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খান। পরিচালনা করেন চালনা পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ মোজাফফর হোসেন।

সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য সচিব, জেলা পরিষদের প্রশাসক ও রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পী।
বিশেষ অতিথি ও বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম শামীম কবির ও আশরাফুল আলম নান্নুসহ উপজেলা ও পৌরসভা বিএনপির সাবেক নেতৃবৃন্দ। এ সময় আল আমিন সানা, দীপক কুমার সরদার, আয়ুব আলী কাজী, বেণীমাধব বিশ্বাস, রউফ সরদার, গাজী জাহাঙ্গীর আলম, শেখ শহিদুল ইসলাম, এস এম মোস্তাফিজুর রহমান, শেখ রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম মোল্লা, বাচ্চু ফকির, কামরুজ্জামান টুকু, ইমরান হোসেন পলাশ, বারিক শেখ, নুর হোসেন, ঈসা সানা, আশরাফ গাজী, মাহাবুব মোল্লা, হালিম হাওলাদার, আমিনুল ইসলাম বুলবুলসহ উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে ঘটনার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।