, ,

দশ হাজার ইয়াবা সহ এক পাচারকারী আটক

নিউজটি শেয়ার করুন

কক্সবাজারের উখিয়া ৬৪ বিজিবি’র হ্নীলা বিওপির বিশেষ টহল দলের অভিযানে পাচারকালে ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবা সহ এক জন পাচার কারী আটক করেছে।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উখিয়া ৬৪ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, অদ্য ২৯ অক্টোবর ২০২৬ তারিখ আনুমানিক ০৮০০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ হ্নীলা বিওপি’র বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তবর্তী কাকড়া পোস্ট বেড়িবাঁধের উপর দিয়ে মায়ানমার দিক থেকে ০২ জন ব্যক্তি পোটলা হাতে নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে সন্দেহ হয়।

বিজিবি টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে যাওয়ার প্রাক্কালে মোঃ শরীফ (৪৩), পিতাঃ আব্দসু সালাম, মাতাঃ নুরজাহান, গ্রামঃ চৌধুরীপাড়া, পোষ্টঃ হ্নীলা, ওয়ার্ডঃ ০৭ , থানাঃ টেকনাফ ও জেলাঃ কক্সবাজারকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে তাকে তল্লাশী চালিয়ে তার হাতে থাকা পোটলার ভিতরে খাকী রঙ্গের প্যাকেটে মোড়ানো নীল রঙ্গের ০১ কার্ট অর্থাৎ ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে উক্ত ইয়াবা মায়ানমার সীমান্ত হতে ক্রয় করতঃ অধিক দামে বিক্রয়ের উদ্দেশ্যে বহন করছিল বলে স্বীকার করে।

উখিয়া বিজিবি’র অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।