তোমায় যখন দেখেছিলাম ভোরের আলো ফুটছিল
স্বপ্নাবেশের রঙিন ছোঁয়ায় মন-ময়ূরী দুলছিল।
দেখেছিলাম বকুল ছায়ে ঝরা বকুল তুলছিলে
মনের মাঝে কল্পনা-রঙ স্বপ্ন ছবি আঁকছিলে।
গুনগুনিয়ে একলা একা ভোরের গীতি গাইছিলে
গানের সাথে সুর আবেশে ফুলগুলো সব তুলছিলে।
পাতার ফাঁকে বুলবুলিরা তোমায় চেয়ে দেখছিল
মিষ্টি তোমার সুর লহরী আপনমনে গিলছিল।
আকাশ গাঙ্গে আধফিঁকে চাঁদ তখনো জেগে রইছিল
বিদায় ক্ষণে তোমায় দেখে বিদায় হাসি হাসছিল।
ভোরের হাওয়ায় রঙিন তোমার উত্তরীয় দুলছিল
চুলের খোপায় নীল ভ্রমরা আনমনে সুর তুলছিল।
আমি ছিলাম ঝোপের আড়ে দেখতে তুমি পাওনিতো
উদাসমনে তাকিয়েছিলাম তুমি তো খোঁজ নাওনি তো।
হঠাৎ তোমায় চমকে দিয়ে সামনে আমি এলাম যেই
বিজলী রাঙা ঝড়ের মত হারিয়ে তুমি ফেললে খেই
Views: 3





