, ,

ঢাকায় বসছে ‘সাউথ এশিয়া ভিশনারিজ অ্যান্ড ক্রিয়েটরস অ্যাওয়ার্ড ২০২৬’

নিউজটি শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীলতার স্বীকৃতিতে রাজধানীতে বসছে ‘সাউথ এশিয়া ভিশনারিজ অ্যান্ড ক্রিয়েটরস অ্যাওয়ার্ড ২০২৬’। দক্ষিণ এশিয়ার সাহিত্যিক, সংস্কৃতিকর্মী ও সৃজনশীল ব্যক্তিদের সম্মাননা জানানোর পাশাপাশি পারস্পরিক সাংস্কৃতিক বন্ধন জোরদারের লক্ষ্য নিয়ে আগামী ২৩ অক্টোবর এ আয়োজন করা হবে।

সাউথ এশিয়া সাহিত্য পরিষদের কেন্দ্রীয় কমিটির অভিষেক অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত দিনব্যাপী কর্মসূচিতে থাকবে আলোচনা সভা, কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গুণীজন সম্মাননা ও অ্যাওয়ার্ড প্রদান।

অনুষ্ঠানে নির্বাচিত ও মনোনীত গুণীজনদের হাতে অ্যাওয়ার্ড ও ক্রেস্ট তুলে দেওয়া হবে। একই সঙ্গে দেওয়া হবে প্রশংসাপত্র ও সম্মানসূচক উত্তরীয়। অংশগ্রহণকারীদের জন্য বিশেষ স্মারক হিসেবে কবি ব্যাগ ও চাবির রিং দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য বিশেষ আপ্যায়নের ব্যবস্থা থাকবে। এতে মোরগ পোলাও, পানি ও কোমল পানীয় পরিবেশন করা হবে।

আয়োজক সূত্রে জানা গেছে, অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন ও নিবন্ধন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। সীমিতসংখ্যক নিবন্ধনের সুযোগ থাকায় আগ্রহী ব্যক্তি ও সংশ্লিষ্টদের দ্রুত নিবন্ধনের জন্য আহ্বান জানানো হয়েছে।

আগামী ২৩ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাজধানীর কাকরাইল ভিআইপি রোডে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) মুক্তিযুদ্ধ স্মৃতি অডিটোরিয়ামে এ আয়োজন অনুষ্ঠিত হবে।

সাউথ এশিয়া সাহিত্য পরিষদের আয়োজনে অনুষ্ঠানের মূল বার্তা—‘মেধার স্বীকৃতি, সৃজনের সম্মান’। আয়োজকদের প্রত্যাশা, সাহিত্য ও সংস্কৃতির পাশাপাশি মানবিক মূল্যবোধকে সামনে রেখে এ উদ্যোগ দক্ষিণ এশিয়ার সৃজনশীল মানুষদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করবে।

নিবন্ধন ও অংশগ্রহণের বিষয়ে জানতে যোগাযোগ করা যাবে +৮৮০ ১৬২২-১৬৩৪৫৫ নম্বরে।