, ,

ঠাকুরগাঁও (৫০ বিজিবি) নাগরভিটা বিওপি‘র টহলদল কর্তৃক ডেক্সামেথাসন ও প্যারোপটিন ট্যাবলেট আটক

নিউজটি শেয়ার করুন

বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি চোরাচালান প্রতিরোধে প্রতিনিয়ত বিভিন্ন কৌশলী পরিকল্পনা গ্রহণের মাধ্যমে সফল অভিযান পরিচালনা করে আসছে । এরই ধারাবাহিকতায় অধিনায়ক লেঃ কর্নেল খ. আখলাকুর রহমান, জি, আর্টিলারি, ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর সঠিক দিক নির্দেশনা ও নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাগরভিটা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় হাবিলদার মোঃ মশিউর রহমান এর নেতৃত্বে গত ১৫ জুলাই ২০২৬ তারিখ আনুমানিক ০৯ ঘটিকায় অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ ৫০ বিজিবি ঠাকুরগাঁও ।

উক্ত অভিযানে নাগরভিটা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৭৮/৩-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সরকারপাড়া স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২৫৫০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ২৫৪৯ পিস প্যারোপটিন ট্যাবলেট এবং ০১টি বাই সাইকেল আটক করতে সক্ষম হয়, যার সিজার মূল্য ১,০৫,৯৮০ /- (এক লক্ষ পাঁচ হাজার নয়শত আশি) টাকা।

মাদক ও চোরাচালান দমনে বিজিবি কর্তৃক গৃহীত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিশেষ অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সাথে বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য পাচার, মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ কার্যকরভাবে রোধ করতে স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করছে।

ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খ. আখলাকুর রহমান, জি, আর্টিলারি বলেন, মাদক, মানব পাচার, অস্ত্র ও অন্যান্য আন্তঃ সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ।

সীমান্তের নিরাপত্তা ও অবৈধ অনুপ্রবেশ এবং সামাজিক শান্তিশৃঙ্খলা বজায় রাখতে যেকোনো তথ্য দিয়ে বিজিবিকে সহায়তা করার জন্য সকলকে অনুরোধ করা হলো।