বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি চোরাচালান প্রতিরোধে প্রতিনিয়ত বিভিন্ন কৌশলী পরিকল্পনা গ্রহণের মাধ্যমে সফল অভিযান পরিচালনা করছে।
এরই ধারাবাহিকতায় সিভিল সোর্স ও নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর অধীনস্থ মলানী লজিস্টিক ক্যাম্পের একটি টহলদল কর্তৃক হাবিলদার মোঃ আশরাফুল ইসলাম এর নেতৃত্বে ১০ নভেম্বর ২০২৬ তারিখ আনুমানিক ০০৪০ ঘটিকায় অভিযান পরিচালনা করা হয় মর্মে জানাযায় ।
উক্ত অভিযানে টহলদল দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৬৮/১-এস হতে আনুমানিক ২.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ‘জামুন বাজার’ হতে মালিকবিহীন অবস্থায় ২৫ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ২৫ বোতল ইস্কাফ সিরাপ আটক করতে সক্ষম হয় বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ । যার আনুমানিক সিজার মূল্য ২০,০০০/- (বিশ হাজার) টাকা।
ঠাকুরগাঁও সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধমূলক ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়নের লক্ষ্যে এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন অধিনায়ক, ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)। সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য, মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে ৫০ বিজিবি।







