, ,

টাইব্রেকারে জিতে আখাউড়া উপজেলা চ্যাম্পিয়ন ক্যামব্রিয়ান স্কুল

নিউজটি শেয়ার করুন

মোঃ নুর আলম সিদ্দিকী, আখাউড়া প্রতিনিধি: রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘জনাব মুশফিকুর রহমান আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া উচ্চ বিদ্যালয় মাঠে।

রোমাঞ্চকর এ ফাইনাল ম্যাচে টাইব্রেকারে দেবগ্রাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ আখাউড়া উপজেলা চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া। তিনি বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে তরুণদের খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, জেলা বিএনপির সদস্য মো. বিল্লাল খন্দকার, আখাউড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. বাহার কাউন্সিলর, ইয়ার হোসেন শামীমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজক সূত্রে জানা যায়, গত ১৮ মে আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠে উপজেলার ১৮টি দল নিয়ে টুর্নামেন্টটির যাত্রা শুরু হয়। ধারাবাহিক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে।

এদিকে আগামী কয়েকদিনের মধ্যে তেতৈয়া খেলার মাঠে আখাউড়া উপজেলার চ্যাম্পিয়ন দলের সঙ্গে কসবা উপজেলার চ্যাম্পিয়ন দলের চূড়ান্ত ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন।