, ,

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিউজটি শেয়ার করুন

জয়পুরহাটে বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আশিক হোসেন (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। এবং আরো দুইজন আহত হয়েছেন। ঘটনার পরপর স্থানীয় জনতা ঘাতক বাসটিতে আগুন দেয়।

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) জয়পুরহাট -হিলি সড়কের কাশিয়াবাড়ি এলাকায় এদুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত আশিক হোসেন জয়পুরহাট সদর উপজেলার গ্রামের ইমরান হোসেনের ছেলে। এবং আহতরা হলেন একই গ্রামের মফিজুল হোসেনের ছেলে জিহাদ হোসেন (২৩) এবং আমজাদ হোসেনের ছেলে নাঈম হোসেন (২২)।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে, জানা যায় জয়পুরহাট থেকে হিলির উদ্দেশ্যে ছেড়ে যাওয়া জে আর পরিবহন, নামের একটি বাস পাঁচবিবির দিকে যাচ্ছিল। ইতিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী আশিক নিহত হন। স্থানীয় জনগণ আহতদের উদ্ধার করে জয়পুরহাট ৪০০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনার পরপরই বাসের যাত্রী ও স্থানীয় জনতা বিক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে আসেন এবং বাসটি ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করেন। ফলে জয়পুরহাট টু হিলি সড়কে যান চলাচল বন্ধ হয়।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাসটির আগুন নিয়ন্ত্রণে আনেন। এবং যান চলাচল পরিস্থিতি স্বাভাবিক করে দেন।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ ওসি নুরে আলম সিদ্দিকী জানান, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। পুলিশ নিহত ও আহতদের বিষয়ে খোঁজখবর নিচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুত রয়েছে।