, ,

জমকালো আয়োজনে ষষ্ঠ গুলশান ক্লাব অলিম্পিয়াড ২০২৬-এর উদ্বোধন

নিউজটি শেয়ার করুন

 

খেলাধুলার মাধ্যমে দেশের ক্লাবগুলোকে একসূত্রে বাঁধার আহ্বান

জমকালো আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ষষ্ঠ গুলশান ক্লাব অলিম্পিয়াড ২০২৬। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় গুলশান ক্লাব লিমিটেডের টেনিস কোর্টে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশের বিভিন্ন সামাজিক ক্লাবকে এক মঞ্চে নিয়ে আসার লক্ষ্য নিয়ে আয়োজিত এ ক্রীড়া উৎসব চলবে ২৬ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত।

এবারের আসরে দেশের ২৫টি ক্লাবের ১ হাজার ২৫০ জনেরও বেশি প্রতিযোগী ১৯টি ক্রীড়া ইভেন্টে অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারী ক্লাব ও প্রতিযোগীর সংখ্যার বিবেচনায় এটি অলিম্পিয়াডের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বড় আয়োজন।

অনুষ্ঠানের শুরুতে ছিল ফ্ল্যাগ রান। এরপর প্রদীপ প্রজ্বালন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উদ্বোধনী আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

স্বাগত বক্তব্যে অলিম্পিয়াড আয়োজক কমিটি ২০২৬-এর চেয়ারম্যান তারেক রহমান বলেন, ২০১৯ সালে ছোট পরিসরে যাত্রা শুরু করা এ আয়োজন আজ দেশের সামাজিক ক্লাবগুলোর একটি বৃহৎ মিলনমেলায় পরিণত হয়েছে। তিনি এবারের আয়োজন সফল করতে সব ক্লাবের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি খেলোয়াড়সুলভ মনোভাব, বন্ধুত্ব এবং সুস্থ প্রতিযোগিতার চেতনা উদ্‌যাপনের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও কান্ট্রি চিফ টেকনোলজি অ্যান্ড অপারেশনস অফিসার খালেদ আজিজ। গত বছরের মতো এবারও অলিম্পিয়াডের ডায়মন্ড পার্টনার হিসেবে রয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। ব্যাংকটির আন্তরিক সহযোগিতায় এবারের আয়োজন সম্ভব হয়েছে উল্লেখ করে আয়োজক কমিটি ক্লাবগুলোর মধ্যে খেলাধুলা, সুস্থতা ও সৌহার্দ্য ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে ব্যাংকটির ধারাবাহিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে।

প্লাটিনাম পার্টনার ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) পক্ষ থেকে বক্তব্য দেন ব্যাংকটির প্রাইভেট ও উইমেন্স ব্যাংকিং বিভাগের প্রধান মিজ তানজেরি হক। গোল্ড পার্টনারদের পক্ষ থেকে বক্তব্য দেন মাইডাস ব্যাংক পিএলসির ভাইস প্রেসিডেন্ট ও ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান মিজ নাবিলা খালিদ। গোল্ড পার্টনার হিসেবে আরও রয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, কমার্শিয়াল ব্যাংক পিএলসি ও আইডিএলসি ফাইন্যান্স পিএলসি। সহযোগিতার জন্য এসব প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানায় আয়োজক কমিটি।

সন্ধ্যার মূল বক্তব্য দেন গুলশান ক্লাব লিমিটেডের সম্মানিত সভাপতি ও অলিম্পিয়াড আয়োজক কমিটির সভাপতি এম এ কাদের (অনু)। তিনি বলেন, এ বছর আরও বেশি ক্লাব, ক্রীড়াবিদ ও দর্শকের অংশগ্রহণে অলিম্পিয়াডকে আরও বড় পরিসরে নিয়ে যাওয়া হচ্ছে। পরে তিনি আনুষ্ঠানিকভাবে ষষ্ঠ গুলশান ক্লাব অলিম্পিয়াড ২০২৬-এর উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন অলিম্পিয়াড আয়োজক কমিটি ২০২৬-এর ভাইস চেয়ারম্যান তানভীর ইসলাম। অলিম্পিয়াড সফলভাবে আয়োজনের ক্ষেত্রে সহযোগিতার জন্য তিনি ক্লাব, স্পন্সর, পার্টনার, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। ঈগলের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় উদ্বোধনী সন্ধ্যা।

বড় পরিসরে ক্রীড়া আয়োজন, নতুন ভেন্যুতে প্রতিযোগিতা

এবারের অলিম্পিয়াডের পরিসর আরও সম্প্রসারিত হয়েছে। ফুটবল, ব্যাডমিন্টন, প্যাডেল, বাস্কেটবল ও ম্যারাথন প্রতিযোগিতা স্থানান্তর করা হয়েছে বসুন্ধরায় অবস্থিত আনভীর বসুন্ধরা গ্রুপ স্পোর্টস সিটিতে (এবিজিএসসি)। সেখানে আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধার মধ্যে প্রতিযোগীরা অংশ নিতে পারবেন।

এবিজিএসসির আনভীর ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ক্রিকেট প্রতিযোগিতা। অন্যদিকে, গলফ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে কুর্মিটোলা গলফ ক্লাবে। নতুন ভেন্যু ও উন্নত সুযোগ-সুবিধার মাধ্যমে ক্লাব এবং ক্রীড়াবিদদের সঙ্গে অলিম্পিয়াডের বন্ধন আরও দৃঢ় হবে বলে আশা করছেন আয়োজকেরা। একই সঙ্গে প্রতিযোগীরা নিজেদের প্রতিভা তুলে ধরার আরও ভালো সুযোগ পাবেন।

দেশি-বিদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণে সহযোগিতার বিস্তৃতি

এবারের আয়োজনে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ডায়মন্ড পার্টনার এবং ইস্টার্ন ব্যাংক পিএলসি প্লাটিনাম পার্টনার হিসেবে রয়েছে। গোল্ড পার্টনার হিসেবে রয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, মাইডাস ব্যাংক পিএলসি, কমার্শিয়াল ব্যাংক পিএলসি ও আইডিএলসি ফাইন্যান্স পিএলসি।

এ ছাড়া সিলভার পার্টনার হিসেবে রয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) এবং জেএসসি (ডিএইচএস মোটরস)।

অন্যান্য পার্টনারদের মধ্যে রয়েছে টিট স্পোর্টস ব্রডকাস্ট পার্টনার, তুরাগ অ্যাকটিভ অ্যাপারেল পার্টনার, এমজিআই স্ন্যাকস পার্টনার, রেমন্ড বেভারেজ পার্টনার, ইয়র্ক হাসপাতাল হেলথ পার্টনার, মাউন্ট এলিজাবেথ (আইএইচএইচ হেলথকেয়ার) ওয়েলনেস পার্টনার, এসিআই ইলেকট্রোলাইট ড্রিংকস হাইড্রেশন পার্টনার, দ্য এইচটু ও পার্টনার এবং পোলার আইসক্রিম পার্টনার।

প্রিন্ট মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক যুগান্তর, দৈনিক ইত্তেফাক, দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস, বাংলাদেশ প্রতিদিন, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, দ্য ডেইলি অবজারভার ও ডেইলি সান। আয়োজনের খবর পাঠকদের কাছে পৌঁছে দিতে সহযোগিতার জন্য এসব গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে আয়োজক কমিটি।

ইলেকট্রনিক মিডিয়া পার্টনার হিসেবে দর্শকদের কাছে অলিম্পিয়াডের খবর ও আয়োজন পৌঁছে দিচ্ছে চ্যানেল আই, ইন্ডিপেনডেন্ট টেলিভিশন, এটিএন বাংলা, চ্যানেল ওয়ান ও দীপ্ত টিভি।

গুলশান ক্লাব লিমিটেড দেশের সব ক্লাব, সদস্য, ক্রীড়াবিদ, কর্মকর্তা, স্পন্সর, গণমাধ্যমকর্মী ও ক্রীড়াপ্রেমীদের আগামী ১০ দিন অলিম্পিয়াডের সঙ্গে থাকার এবং খেলাধুলা ও বন্ধুত্বের এ উৎসবে শামিল হওয়ার আমন্ত্রণ জানিয়েছে।