, ,

ছাগলনাইয়া সমিতির অফিস দখল, ১৮ লক্ষ টাকা জালিয়াতি মামলা পিবিআইতে হস্তান্তরের আবেদন আদালতে

নিউজটি শেয়ার করুন

বিজয়নগরস্হ ছাগলনাইয়া সমিতি – ঢাকার স্হায়ী অফিস দখল ও জনতা ব্যাংক তোপখানা রোড শাখা থেকে একদিনে দুই চেকে ১৮ লক্ষ টাকা আত্মসাতের মামলা তদন্তের জন্য পিবিআইতে হস্তান্তরের জন্য আদালতে আবেদন করা হয়েছে।
মামলার বাদী সিনিয়র সাংবাদিক কাজী ফারুক এই আবেদন করেন। এখন এই আবেদনের উপর যেকোনো ধার্য তারিখে শুনানী হবে।
সূত্র জানায়, ছাগলনাইয়া সমিতির স্বঘোষীত সভাপতি আজিজুল হক সেলিমকে ২০০১ সনে ৩ মাসের জন্য আহ্বায়ক হন। এতো বছরেও তিনি সমিতির নির্বাচন না দিয়ে, সভাপতি বনে যান। দখল করেন সমিতির স্হায়ী অফিস। কোনো রকম রেজ্যুলেশন ছাড়া জনতা ব্যাংকের তোপখানা রোড থেকে দুই চেকে ১৮ লক্ষ টাকা তার শশুরের নাম তোলে নেন। বিশ্বস্ত সূত্রে জানতে আজীবন সদস্য কাজী ফারুক ডিএমপি’র শাহবাগ থানায় এই সংক্রান্তে মামলা করেন। শাহবাগ থানার মামলা নং ১৭ তারিখ ১৮/ ১/ ২০২৬ এসআাই মনির মামলাটি তদন্ত করছেন। ৯ মাসেও পুলিশ কোনো প্রতিবেদন না দেয়ায় বাদী মামলাটি পিবিআইতে হস্তান্তরের জন্য আদালতে আবেদন করেন। যেকোনো ধার্য তারিখে মামলাটি শুনানী হবে।