, ,

গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনে ইসকনের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত

নিউজটি শেয়ার করুন

‎ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে গাইবান্ধায় আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)-এর উদ্যোগে ঐতিহ্যবাহী রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।
‎‎বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে গাইবান্ধা শহরের কনকরায় (তিনগাছতলা) অবস্থিত ইসকন মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য রথযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ, নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। হরিনাম সংকীর্তন, ভজন-কীর্তন ও ধর্মীয় সঙ্গীতে মুখর হয়ে ওঠে পুরো শোভাযাত্রা।


‎রথযাত্রাটি তিনগাছতলা থেকে যাত্রা শুরু করে গাইবান্ধা শহরের প্রধান ডিবি রোড সড়ক প্রদক্ষিণ করে কালীবাড়ি পাড়া কালী মন্দিরে গিয়ে শেষ হয়। পথে বিপুল সংখ্যক মানুষ রথযাত্রা উপভোগ করেন এবং ভক্তরা প্রার্থনা ও কীর্তনে অংশ নেন।
‎আয়োজকরা জানান, রথযাত্রা উপলক্ষে বিশেষ পূজা-অর্চনা, নামসংকীর্তন ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়। উৎসবটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন।
‎‎উল্লেখ্য, আগামী ২৪ জুলাই ২০২৬ (শুক্রবার) উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন।