, ,

কোস্ট গার্ডের অভিযানে দেশীয় মদসহ কারবারি আটক

নিউজটি শেয়ার করুন

কক্সবাজার জেলার টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় মদসহ একজন কারবারি আটক হয়েছে।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন সুমন আল মুকিত  জানান কক্সবাজারের টেকনাফ থানাধীন সাবরাং রুহুল্লার ডেপা এলাকায় গতকাল ২৯ আগস্ট ২০২৬ শনিবার রাত ১১ টায় কোস্ট গার্ড স্টেশন সাবরাং কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ১ লক্ষ ৯০ হাজার টাকা মূল্যের ২০০ লিটার দেশীয় মদ ও ১ টি অ্যান্ড্রয়েড মোবাইলসহ একজন মাদক কারবারিকে আটক করা হয় জব্দকৃত আলামত ও আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন ।