, ,

কোম্পানীগঞ্জে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয় মেডিকেল ক্যাম্পের আয়োজন

নিউজটি শেয়ার করুন

​নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নে সুবিধাবঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ডায়েবিটিস পরিক্ষা,ফিজিওথেরাপি এবং রক্তের গ্রুপ নির্ণয় মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়ে।

​কোম্পানীগঞ্জ চক্ষু হাসপাতাল ও ফিজিওথেরাপি সেন্টারের উদ্যোগে এবং ‘আলোর দিশারী সমাজ কল্যাণ সংস্থা’র সার্বিক সহযোগিতায় এই সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ।

​ক্যাম্পের বিস্তারিত সময়সূচি ও স্থান
​স্থান: চরকাঁকড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের পশ্চিম চরকাঁকড়া শহীদ মুক্তিযোদ্ধা সিদ্দিক উল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়

​সময়: সকাল ৯:০০ টা থেকে দুপুর ২:০০ টা পর্যন্ত

​প্রদেয় সেবাসমূহ
​চক্ষু চিকিৎসা: অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চোখের বিভিন্ন জটিলতা পরীক্ষা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ।

​ফিজিওথেরাপি: শারীরিক প্রতিবন্ধকতা ও বাত- ব্যথাজনিত রোগীদের জন্য ফিজিওথেরাপি সেবা।

​রক্তের গ্রুপ নির্ণয়: আগত রোগীদের বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরকাঁকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ ইউনুছ সুমন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরকাঁকড়া ২নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মাওলানা আব্দুল্লাহ আল মামুন ও ডা. মঞ্জুরুল ইসলাম মঞ্জু, আয়োজকদের মধ্যে বক্তব্য রাখেন জনাব জসিমউদদীন, কোম্পানীগঞ্জ চক্ষু হাসপাতাল ও ফিজিওথেরাপি সেন্টার এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মিজানুর রহমান, জনাব বেলাল হোসেন, জনাব দিদার হোসেন, ও অ্যাডভোকেট সাজ্জাদুল ইসলাম তানিম প্রমুখ। বক্তব্যে অতিথি বৃন্দ বলেন
“এলাকার প্রান্তিক, দুস্থ ও সহায় সম্বলহীন মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য। চিকিৎসার অভাবে যেন কেউ কষ্টে না থাকেন, সেজন্যই এই আয়োজন।”

​আয়োজক ও সমাজকল্যাণ সংস্থার প্রতিনিধিরা চরকাঁকড়া ইউনিয়নসহ আশেপাশের এলাকার সর্বস্তরের অসহায় ও আগ্রহী জনগণকে নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত হয়ে বিনামূল্যে এ সেবা গ্রহণ করার অনুরোধ জানিয়েছেন। এতে সাধারণ মানুষ নারী -পুরুষ, শিক্ষার্থী ও এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত থেকে চিকিৎসা সেবা গ্রহণ করেন।