তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে নতুন উদ্দীপনায় ময়মনসিংহে সক্রিয় বিএনপি নেতা-কর্মীরা, ধানের শীষের সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে আসছেন অধ্যাপক শেখ আমজাদ আলী।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহে রাজনৈতিক কর্মতৎপরতা নতুন গতি পেয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড আকুয়া বাইপাস মোড়ে এক লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নেতৃত্ব দেন ময়মনসিংহ মহানগর বিএনপির প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহবায়ক এবং ময়মনসিংহ সদর-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক শেখ আমজাদ আলী। পথসভায় বক্তারা বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি শুধু বিএনপি নয়, সমগ্র জাতির মুক্তির রূপরেখা। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং রাষ্ট্রের ন্যায়বিচার প্রতিষ্ঠাই এই কর্মসূচির মূল লক্ষ্য। বক্তারা বিগত ফ্যাসিস্ট সরকারের দমননীতি, অর্থনৈতিক অব্যবস্থাপনা ও দুর্নীতির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। পথসভা শেষে অধ্যাপক শেখ আমজাদ আলীর নেতৃত্বে নেতা কর্মীরা আওয়ামী লীগের ১৩ নভেম্বরের ঘোষিত তথাকথিত লকডাউন কর্মসূচির বিরুদ্ধে এক প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলটি আকুয়া বাইপাস মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। মিছিলে বিএনপি’র বিপুলসংখ্যক নেতা-কর্মীর উপস্থিতিতে স্লোগানে মুখরিত হয় এলাকাটি।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২৬, ২৭, ২৮ ও ২৯ নম্বর ওয়ার্ড বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় সংগঠকরা। তারা অন্তবর্তীকালীন সরকারকে কাছে খুব দ্রুত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবি জানান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই কর্মসূচি ময়মনসিংহে বিএনপি’র নতুন জাগরণ সৃষ্টি করেছে। মাঠপর্যায়ে নেতৃত্ব ও সংগঠন পরিচালনায় সক্রিয় ভূমিকা রাখার কারণে অধ্যাপক শেখ আমজাদ আলী ধানের শীষের সম্ভাব্য প্রার্থী হিসেবে শক্ত অবস্থান তৈরি করেছেন।
তার নেতৃত্বে তরুণ ও তৃণমূল পর্যায়ের কর্মীরা নতুনভাবে ঐক্যবদ্ধ হচ্ছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। স্থানীয় জনমতে এখন সবচেয়ে বড় প্রশ্ন, কে হবেন ময়মনসিংহ সদর-৪ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী? অনেকেই বলছেন, সংগঠনের পুরনো যোদ্ধা ও তৃণমূলের প্রিয় নেতা অধ্যাপক শেখ আমজাদ আলীই হতে পারেন সেই মুখ, যিনি বিএনপি’র পতাকা হাতে জনগণের বিশ্বাস পুনরুদ্ধারে অগ্রণী ভূমিকা রাখবেন।






