, ,

কেশবপুরে আহাদুল্লাহ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে বেগমপুরের জয়

নিউজটি শেয়ার করুন

যশোরের কেশবপুর উপজেলার গড়ভাঙ্গায় আহাদুল্লাহ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) বিকেলে গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ খেলায় পাঁজিয়া সোহান ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে ফাইনালে জায়গা করে নিয়েছে বেগমপুর কে বি স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশ।

খেলায় সভাপতিত্ব করেন টুর্নামেন্টের সভাপতি ডা. শরিফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মাস্টার মকবুল হোসেন মুকুল।

খেলাকে কেন্দ্র করে মাঠে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দুই দলের খেলোয়াড়দের নৈপুণ্য উপভোগ করেন উপস্থিত দর্শকরা।

খেলার সার্বিক পরিচালনায় ছিলেন ফারহাদ সাগর, নজরুল ইসলাম, আলামিন হোসেন, সাগর হোসেনসহ স্থানীয় ক্রীড়াপ্রেমী ও আয়োজকরা।

দ্বিতীয় সেমিফাইনালে জয়ের মধ্য দিয়ে বেগমপুর কে বি স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশ টুর্নামেন্টের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।