কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে চলমান আন্তঃথানা নারী কাবাডি প্রতিযোগিতার ফাইনাল নিশ্চিত করেছে নাগেশ্বরী থানা নারী কাবাডি দল। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত রোমাঞ্চকর সেমিফাইনালে চিলমারী থানা নারী কাবাডি দলকে পরাজিত করে তারা শিরোপা নির্ধারণী মঞ্চে উঠে আসে।
ম্যাচের বাঁশি বাজার পর থেকেই মাঠজুড়ে ছিল চরম উত্তেজনা ও টানটান প্রতিদ্বন্দ্বিতা। পয়েন্ট ছিনিয়ে নেওয়ার লড়াইয়ে উভয় দলের খেলোয়াড়রাই সমান পারদর্শিতা দেখান। তবে শেষ পর্যন্ত ঠান্ডা মাথার কৌশল, চমৎকার দলীয় বোঝাপড়া এবং মাঠের একক নিয়ন্ত্রণ বজায় রেখে জয় ছিনিয়ে নেয় নাগেশ্বরীর মেয়েরা।
আজ ২৩ সেপ্টেম্বর (বুধবার) কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামের মূল মাঠে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার জমকালো ফাইনাল। ট্রফি জয়ের এই লড়াইয়ে নাগেশ্বরী থানা নারী কাবাডি দলের মুখোমুখি হবে শক্তিশালী কচাকাটা থানা নারী কাবাডি দল।







