, ,

কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপকমিটির সদস্য হলেন রাহাত ইসলাম সাগর

নিউজটি শেয়ার করুন

কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপকমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন রাহাত ইসলাম সাগর। তিনি বর্তমানে কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তার এই মনোনয়নে জেলার ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, খেলোয়াড় ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন অনেকে।

ক্রীড়া সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, রাহাত ইসলাম সাগরের দায়িত্বশীল ভূমিকা ও সাংগঠনিক দক্ষতা কিশোরগঞ্জের ক্রিকেটের সার্বিক উন্নয়ন ও প্রসারে গতি আনবে। বিশেষ করে তৃণমূল পর্যায় থেকে নতুন ও প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে তিনি ইতিবাচক ভূমিকা রাখবেন বলে সবার প্রত্যাশা।