কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে মিছিল ও প্রতিবাদ সভা করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় নাগরী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে পূর্বাচল স্বাধীনতা চত্বরের বিএনপির দলীয় কার্যালয় হতে সন্ত্রাস বিরোধী একটি মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্বাধীনতা চত্বরে গিয়ে পথ সভায় মিলিত হয়।
ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুর রহিম সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন পলাশের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহŸায়ক মো. মজিবুর রহমান, ইউনিয়ন যুবদল নেতা জয়নাল আবেদীন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরিফ খাঁন (জয়), উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক শাহাদাত হোসেন নাসিম, যুগ্ম আহবায়ক রাজু আহমেদ প্রমূখ।
এসময় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ডাক্তার আলী হোসেন, ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক মো. হারুন রশীদ, ওয়ার্ড যুবদলের সভাপতি শাহ জাহান, ওয়ার্ড যুবদল নেতা মো. নজরুল ইসলাম, উপজেলা জাসাস আহŸায়ক কমিটির সদস্য মো. লিটন মিয়া, ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধরণ সম্পাদক মো. শরিফ মিয়া সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
পথসভায় বক্তারা বলেন, স্থাণীয় পাগলা বাবুর্চী রেষ্টুরেন্ট, গ্রামীণ বিলাস রেষ্টুরেন্ট ও পিজ্জা ষ্টুডিওতে ফ্যাসিবাদী আওয়ামীলীগের নেতাকর্মীরা নিয়মিত বসে সন্ত্রাস ও নাশকতার পরিকল্পনা করে। তারা যেন কোন প্রকার কার্যক্রম পরিচালনা করতে না পারে সেজন্য সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। জুলাই আন্দোলনে ছাত্র জনতা হত্যার অপরাধে জড়িত অপরাধীদের অবিলম্বে দেশে এনে রায় কার্যকর করার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।







