বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতি কর্তৃক আয়োজিত ১৩ই মে ২০২৬ ইং বুধবার জাতীয় প্রেসক্লাবে শান্তিপূর্ণ মানব বন্ধন কর্মসূচি পালন করেন,
এ-ই কর্মসূচির মুল স্লোগান ছিলো “”রাজধানীর প্রানকেন্দ্র মতিঝিল কমলাপুর ও তার আশপাশের কয়েকটি থানার মোট ১৭২ টি ওয়ার্কশপ উচ্ছেদ পরবর্তী দ্রুত পুনর্বাসন সহ উন্নত নগর পরিকল্পনার মাধ্যমে অটোমোবাইল ওয়ার্কশপ পল্লি গড়ে তোলা””
এ সময় উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির সাবেক সফল প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় কমিটির অভিভাবক জনাব খায়ের উদ্দীন মন্টু, উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সভাপতি জনাব ইসমাইল করিম চৌধুরী, বর্তমান সভাপতি জনাব ইঞ্জি. জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি জনাব আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি জনাব হানিফ মোল্লা ও সংগঠনটির মহাসচিব জনাব রফিকুল ইসলাম রনজু, কার্যকরী মহাসচিব জনাব আজহারুল ইসলাম সেলিম, যুগ্ন-মহাসচিব জনাব মোঃ কামাল হোসেন, যুগ্ন-মহাসচিব জনাব ইঞ্জি. আরিফুল আবরার আরিফ, যুগ্ন-মহাসচিব ইঞ্জি. রাহাত উজ্জামান, দপ্তর সম্পাদক জনাব হাজী শাহজাহান ফকির, প্রচার সম্পাদক জনাব শহিদুল মুন্সী, শ্রম সম্পাদক জনাব মনির শিকদার সহ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, সেই সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির বিভিন্ন জেলা কমিটি, আঞ্চলিক ও থানা কমিটির নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন ক্ষতিগ্রস্ত ওয়ার্কশপ মালিক শ্রমিক ও পরিবার সহ সারা দেশ থেকে আগত সদস্য বৃন্দ সেই সাথে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ ও প্রতিনিধি। এ সময় আরও উপস্থিত ছিলেন দৈনিক স্বদেশ বিচিত্রিতা পত্রিকার প্রধান সম্পাদক জনাব শ্রী অশোক ধর।
এ সময় একে একে সবাই উচ্ছেদকৃত প্রতিষ্ঠান গুলোর পুনর্বাসন সহ শিল্পজোন প্রতিষ্ঠার মাধ্যমে ওয়ার্কশপ পল্লি তৈরীর আহবান জানান গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি। সরকারের প্রতি তাদের দাবি গুলোর মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো হচ্ছে-
(১) মতিঝিল ও কমলাপুরে উচ্ছেদকৃত সকল ওয়ার্কশপের জন্য দ্রুত পুনর্বাসন নিশ্চিত করতে হবে।
(২) রাজউক তথা নগর উন্নয়ন প্রকল্পে অটোমোবাইল ওয়ার্কশপ পল্লি/জোন অন্তর্ভুক্ত করতে হবে।
(৩) ক্ষতিগ্রস্থ ওয়ার্কশপ মালিক ও কর্মকর্তা/শ্রমিক দের পুনর্বাসন না হওয়া পর্যন্ত উচ্ছেদ সংশ্লিষ্ট কার্যক্রম স্থগিত করতে হবে।
(৪) অটোমোবাইল ওয়ার্কশপ খাতকে শিল্প খাত হিসাবে স্বীকৃতি দিয়ে পরিকল্পিত অবকাঠামো তৈরি করতে হবে।
উক্ত মানববন্ধনে সংগঠনটির মহাসচিব বলেন এ-ই শতশত ওয়ার্কশপ উচ্ছেদের ফলে প্রতিষ্ঠান গুলোর সাথে জড়িত হাজার হাজার লোক আজ মানবেতর জীবনযাপন করছেন, তাদের পুনর্বাসন ব্যবস্থা না করে উচ্ছেদের ফলে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে, তিনি আরও বলেন এ-ই অটোমোবাইল সেক্টর শুধু ব্যবসার সাথে জড়িত নয় বড়ং এটি দেশের বৃহত পরিবহন ব্যবস্থা কে সচল রাখে, এখানে দক্ষ জনশক্তি তৈরি হয়ে বিদেশে রপ্তানি হয় ও দেশের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছে। তিনি আরও বলে আমরা পরিপূর্ণ ভাবে বিশ্বাস করি দেশের যে কোন উন্নয়ন এর স্বার্থে কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষের জন্য মানবিক ও সুপরিকল্পিত পুনর্বাসন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
সমাপনী বক্তব্যে সংগঠনটির সভাপতি ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন-
আপনাদের শত ব্যস্ততার মাঝেও মতিঝিল–কমলাপুর এলাকার উচ্ছেদকৃত ১৭২টি ওয়ার্কশপের পূর্ণবাসনের দাবিতে আয়োজিত মানববন্ধনে উপস্থিত থেকে কর্মসূচিকে সফল করার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ খাইরুদ্দিন মন্টু ভাইসহ সারা দেশ থেকে আগত থানা ও জেলা পর্যায়ের সম্মানিত সকল নেতৃবৃন্দের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।
এছাড়াও সাধারণ ওয়ার্কশপ মালিক ভাইয়েরা আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আজকের মানববন্ধনকে সফল, প্রাণবন্ত ও অর্থবহ করে তুলেছেন। আপনাদের ঐক্যবদ্ধ উপস্থিতি আমাদের আন্দোলনকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে এবং আমাদের দাবি বাস্তবায়নের পথকে সুদৃঢ় করেছে।
কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদের প্রতি জানাই অন্তরের অন্তস্থল থেকে গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক অভিনন্দন।
এছাড়াও বিশেষ ধন্যবাদ জানাই প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া ও বিভিন্ন অনলাইন মিডিয়ার গণমাধ্যম কর্মীদের। যাদের কল্যাণে এ-ই সংবাদ সরকার ও বিভিন্ন সংস্থা পর্যন্ত পৌছায়।







