, ,

কবিতা

নিউজটি শেয়ার করুন

আলোর মিছিলের নেতৃত্বে

রাজু আলীম

 

পর্দার আড়ালে কিংবা বিজনেসের নেতৃত্বে

সৃষ্টির নেশায় যিনি বিভোর অনর্নিশি।

শব্দে যিনি আঁকেন মনের কথকতা,

মুখে থাকে তাঁর এক চিরন্তন হাসি।

 

কলমের ডগায় খেলা করে গান,

কবিতার স্রোতে ভাসে মন-প্রাণ।

সাংবাদিকতার দীপ্ত আলো জ্বেলে,

পথ চলেন তিনি আপন ছন্দ মেলে।

 

টিভি পর্দার সফল কারিগর,

ভালোবাসেন যিনি চেনা-অচেনা পর।

সংস্কৃতির মিনার উঁচুতে রাখতে,

নেতৃত্ব দিয়ে যান নিরলস প্রতি দিনে রাতে।

 

শুভকামনা আপনার এই পথচলায়,

কৃতিত্বের ফুল ফুটুক নব মহিমায়!

 

@ সাবির আহমেদ রনি