, ,

কবিতা

নিউজটি শেয়ার করুন

বৃষ্টি হবো

মোঃ ওসমান গনি

বৃষ্টির কেনো দুঃখ নেই
পোড়া মাঠ-মরুভূমি, পাহাড়ের পাদদেশ
ফসলি ক্ষেত ভিজিয়ে ঝর্নার ঢলে ঢুলে ঢুলে
সমুদ্র শরীরে সঞ্চারিত জল
দাপাদাপি-লাফালাফি মাছেদের প্রণয়ে
আবার উত্তপ্ত রৌদ্র দহনে বাষ্পিয় উড়ো পাখি
সুনীল আকাশ চুমে দিগন্ত প্রসার
ভাসতে ভাসতে ক্লান্ত সমীরে কালো মেঘমালা
বৃষ্টির সঞ্চার
আবারও ঝরে পড়া ঝুমঝুম সুশীতল শ্রাবণ মাদলে
পুঁইয়ের মাচায়
তোমার উষ্ণ ঠোঁটে-চিবুকে
চুল বেয়ে কম্পিত তনুশ্রী, নগ্ন পায়ে…

মাঝে মাঝে মনে হয় বৃষ্টি হই হুড়মুড়িয়ে
পরাগ-প্রলয়ে ছুঁয়ে দেই তপ্ত মাটি
সআকাশে উড়ি প্রজাপতির মতো
প্রলয়ঙ্কারী ঢল হয়ে তন্নতন্ন করি শৈল্পিক গিরিপথ
সমুদ্রের জলে মিশে স্নাত হই বিবসন বসন্তে
তোমাতে প্রস্ফুটিত হোক সুগন্ধি গোলাপ-