দশম বর্ষে স্বদেশ বিচিত্রা
******************
অসীম কুমার ঘোষ।
নয়টি বছর পেরিয়ে আজ, নতুন দিনের গান,
স্বদেশ বিচিত্রা ছড়িয়েছে সত্যের জয়গান।
সমাজ, দেশ ও মানুষের কথা তুলে ধরে প্রতিদিন,
সাহসী কলমে লেখা বিবেক হয় রঙিন।
সংবাদের পাতায় ফুটে ওঠে স্বদেশেরই ছবি,
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে সাহসী এক কবি।
সত্যের পথে অবিচল থেকে এগিয়ে যাও নির্ভীক,
আশা আকাঙ্ক্ষায় হও আলোর দিশারী ঠিক।
দশম বর্ষের এই লগনে জানাই শুভকামনা,
সাফল্যের পথে এগিয়ে চলুক তোমার পথচলা।
সাংবাদিকতার মর্যাদা হোক আরও সমুজ্জ্বল,
দেশ ও জাতির কল্যাণে থাকুক অঙ্গীকার অটল।
সম্পাদক, সাংবাদিক, লেখক – সবার প্রতি শ্রদ্ধা,
তোমাদের শ্রমে সমৃদ্ধ হোক আগামীর পাতা।
নয় থেকে নব্বই – এগিয়ে যাও আপন মহিমায়,
স্বদেশ বিচিত্রা রবে মানুষের ভালোবাসায়।






