এই দেশ শুধু ধনীর নয়, গরিবেরও অধিকার,
মেহনতী মানুষের ঘামে গড়া দেশের অহংকার।
কৃষকের মাঠ, শ্রমিকের ঘাম,
সবার মিলেই দেশের নাম।
এই দেশ আমাদের, সবার সমান,
কেউ নয় ছোট, কেউ নয় মহান!
ধনী-গরিব ভেদাভেদ ভুলে,
চলব সবাই হাতে হাত তুলে।
যে মানুষটি রোদে পুড়ে ফসল ফলায় মাঠে,
যে শ্রমিকটি ঘাম ঝরায় কলকারখানার পথে,
যে দিনমজুর সংসার চালায় কষ্টের বিনিময়ে,
তাদের অবদান ভুলব কী করে এই দেশের পরিচয়ে?
ধনীর আছে অট্টালিকা, গরিবের আছে ঘর,
দুজনেরই সমান অধিকার—এই দেশ আপন পর।
কেউ খাবে আর কেউ না খেয়ে থাকবে,
এমন সমাজ আর কত দিন চলবে?ধনীর আছে অট্টালিকা, গরিবের আছে ঘর,
দুজনেরই সমান অধিকার—এই দেশ আপন পর।
কেউ খাবে আর কেউ না খেয়ে থাকবে,
এমন সমাজ আর কত দিন চলবে?
চাই না হিংসা, চাই না বিভেদ,
চাই না শোষণ, অন্যায়ের খেদ।
ন্যায় ও সাম্যের আলো জ্বালাই,
মানুষে মানুষে ভালোবাসা ছড়াই।
মনে রেখো, দেশ কারও একার নয়,
এ দেশের মাটিতে সবার পরিচয়।
ধনী-গরিব, শ্রমিক-কৃষক—সবাই দেশের প্রাণ,
সবার অধিকার রক্ষাই হোক আমাদের সম্মান।
এই দেশ আমাদের, এই মাটি আমাদের,
বাংলাদেশ সবার—গর্ব ও ভালোবাসার!
শাহজাহান আলম
মানবতা, সাম্য ও অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে।





