সম্প্রতি সুনামগঞ্জ জেলার দৈনিক স্বদেশ বিচিত্রার কার্যক্রমকে আরও গতিশীল করতে বিশিষ্ট সাংবাদিক জনাব আব্দুল বারিক কে জেলার স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। আশা করা যাচ্ছে তার সক্রিয়তায় দৈনিক স্বদেশ বিচিত্রা সুনামগঞ্জের গণমানুষের আরও দোরগোড়ায় পৌঁছাতে সক্ষম এবং সত্যনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত থাকবে।
দৈনিক স্বদেশ বিচিত্রায় জনাব আব্দুল বারিক এর যোগদানকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটির ভাইস চেয়ারম্যান এবং দৈনিক স্বদেশ বিচিত্রার সাব এডিটর মোফাচ্ছেল চৌধুরী মানিক শাহ।







