, ,

আদালত এফআরটি গ্রহন করার আগেই আসামীর হাতে!

নিউজটি শেয়ার করুন

আদালত এফআরটি ( ফাইনাল রিপোর্ট ) গ্রহন করার আগেই আসামীর কাছে সরবরাহ করেছে, মুগদা থানার ঘুষ  এসআই আব্দুল মোমেন। মোমেন তদন্তের শুরুতেই আসামী ও দালাল ইকবালের সাথে যোগাযোগ রাখছিলেন।
সূত্র জানায়, গত ১৩ এপ্রিল ২০২৬ তারিখে কাজী জায়েদ মোহাম্মদ গোলাম ফারুক মুগদা থানায় একটি মামলা করেন। মুগদা থানার মামলা নং ১১ তারিখ ১৩ / ৪ /২০২৬। তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয় এসআই আব্দুল মোমেনকে তিনি চেয়ারে টেবিলে বসেই তদন্ত কাজ শেষ করেন। বাদীর কাছে স্বাক্ষী চাননি। আসামীর দেয়া স। স্বাক্ষী দিয়ে মনগড়া এফআরটি দাখিল করেন। আদালত এখন পর্যন্ত বাদীকে নোটিশ দেননি। এফআরটি গ্রহন বিষয়ে শুনানীও হয়নি। তার আগেই তদন্ত কর্মকর্তা আসামীর কাছে এফআরটি’র কপি দিয়ে দেন! বিষটি পুলিশের উর্ধতন কর্তৃপক্ষ কে জানানো হয়েছে।