, ,

আজ রূপগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগ্যে

নিউজটি শেয়ার করুন

রূপগঞ্জ উপজেলাধীন বিভিন্ন দপ্তরের বদলি ও অবসর জনিত বিদায়ী কর্মকর্তা গণের সম্মানে এক আন্তরিক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
বিদায়ী কর্মকর্তাদের কর্মজীবনের নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। রূপগঞ্জে দায়িত্ব পালনকালে তাঁদের গুরুত্বপূর্ণ অবদান, জন সেবায় আন্তরিকতা এবং প্রশাসনিক কার্যক্রমে ভূমিকার জন্য তাঁদের সম্মাননা প্রদান করা হয় এবং ভবিষ্যৎ কর্মজীবন ও ব্যক্তিজীবনের সর্বাঙ্গীণ সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করা হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে বিদায়ী সহকর্মীদের প্রতি শুভেচ্ছা ও শুভকামনা জ্ঞাপন করেন। সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহমর্মিতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।