নিজস্ব প্রতিবেদক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নামে নৈরাজ্য, বোমাবাজি ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে রাজধানীর দারুস সালামে মোটরসাইকেল মিছিল করেছে বিএনপি। দারুস সালাম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন চৌধুরীর নেতৃত্বে আয়োজিত এ মিছিলে দলীয় নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলটি মোটরসাইকেল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং রাজনৈতিক সহিংসতা, বোমাবাজি ও অগ্নিসংযোগের বিরুদ্ধে প্রতিবাদ জানান।
মিছিলের নেতৃত্বে থাকা ইকবাল হোসেন চৌধুরী বলেন, দেশে শান্তি, স্থিতিশীলতা ও জননিরাপত্তা বজায় রাখতে যেকোনো ধরনের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে। রাজনৈতিক কর্মসূচির নামে সাধারণ মানুষের জানমাল ও সম্পদের ক্ষতি কোনোভাবেই কাম্য নয়।
তিনি আরও বলেন, গণতান্ত্রিক পরিবেশ ও মানুষের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি।
মিছিলকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।







