, ,

অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশু সাহিত্য পুরস্কার – ২০২৫

নিউজটি শেয়ার করুন

গত ১৮ এপ্রিল শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরুন্নাহার মিলনায়তনে জনাব জাহাঙ্গীর মিঞার সভাপতিত্বে এবং বাচিক শিল্পী আয়েশা হক শিমুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়ে গেল অধ্যাপক মোঃ খালেদ শিশু সাহিত্য পুরস্কার – ২০২৫।

অনুষ্ঠানে আগত আলোচকগণ বহুমাত্রিক প্রতিভার অধিকারী – সাংবাদিক, সাহিত্যিক, শিক্ষানুরাগী এবং স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য অধ্যাপক মোহাম্মদ খালেদের আলোকিত কর্মজীবন নিয়ে জ্ঞানগর্ভ আলোকপাত করেন।

উক্ত অনুষ্ঠানে ‘ একলা মেয়ের মেঘলা দুপুর ‘ গ্রন্থের লেখক কথা সাহিত্যিক আকাশ আহমেদ ও ‘ মেঘ ভেজা দিন একলা বাড়ি ‘ গ্রন্থের রচয়িতা কবি সুবর্ণা দাস মুনমুনকে পুরস্কৃত করা হয়। পুরস্কার হিসেবে লেখকরা পেয়েছেন নগদ অর্থ, ক্রেস্ট এবং সম্মাননা সনদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রউফ, অধ্যক্ষ ড.
আনোয়ারা আলম, কথা সাহিত্যিক দীপক বড়ুয়া, সাপ্তাহিক স্লোগান সম্পাদক মোহাম্মদ জহির, একাডেমির সাবেক মহাপরিচালক আমিনুর রশিদ কাদেরী, প্রাবন্ধিক নেছার আহমদ, শিশু সাহিত্যিক অরুণ শীল, অধ্যাপক মোহাম্মদ খালেদের পুত্র – মোহাম্মদ জুবাইর, চট্টগ্রাম একাডেমির পরিচালক রেজাউল করিম স্বপন, পরিচালক জসিম উদ্দিন খান প্রমুখ। শিশুদের কল্পনা ও ভাবনার জগতকে বিকশিত করে তুলতে শিশু সাহিত্যিকদের আরো যত্নবান হতে বক্তারা অভিমত ব্যক্ত করেন। অত্যন্ত প্রাণবন্ত উৎসবের আমেজে অনুষ্ঠানটির সফল পরিসমাপ্তি হয়।