জাতিসংঘে কিউবার প্রস্তাবের পক্ষে আন্তর্জাতিক সমর্থন প্রত্যাশা
নিজস্ব প্রতিবেদক | দৈনিক স্বদেশ বিচিত্রা: ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত মহামান্য হুয়ান কার্লোস মারসান কিউবার ওপর যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অর্থনৈতিক, বাণিজ্যিক ও আর্থিক অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, কিউবা একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। বহিরাগত হস্তক্ষেপ ছাড়াই নিজের বর্তমান ও ভবিষ্যৎ নির্ধারণ করার অধিকার দেশটির রয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) ভারতের প্রেস ক্লাব অব ইন্ডিয়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আগামী ২৭ ও ২৮ অক্টোবর জাতিসংঘের সাধারণ পরিষদে কিউবার ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ অবসানের প্রস্তাব বিবেচনার আগে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন প্রত্যাশা করেন।
সংবাদ সম্মেলনে কিউবার রাষ্ট্রদূত বলেন, ছয় দশকেরও বেশি সময় ধরে চলমান এই অবরোধ যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসনের সময় আরও কঠোর হয়েছে। তাঁর অভিযোগ, কিউবায় তেল সরবরাহে বাধা, তৃতীয় দেশের প্রতিষ্ঠানগুলোর ওপর গৌণ নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় কিউবার প্রবেশাধিকার সীমিত করার পদক্ষেপ দেশটির অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনকে গভীর সংকটে ফেলেছে।
তিনি দাবি করেন, কিউবা একটি ছোট দ্বীপরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য দেশটিকে হুমকি হিসেবে উপস্থাপন করার কোনো যৌক্তিকতা নেই। তাঁর ভাষ্য অনুযায়ী, তৃতীয় দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি এবং অর্থনৈতিক চাপের ফলে কিউবার জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
বিদ্যুৎ, পানি ও স্বাস্থ্যসেবায় সংকটের অভিযোগ
কিউবার রাষ্ট্রদূত বলেন, অবরোধের প্রভাব দেশটির সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে পড়ছে। বিদ্যুৎ ও পানি সরবরাহ, স্বাস্থ্যসেবা, খাদ্য উৎপাদন, পরিবহন এবং যোগাযোগব্যবস্থা নানা সংকটের মুখোমুখি হচ্ছে। শিশু, গর্ভবতী নারী, প্রবীণ







