, ,

আগামী ১৬ আগষ্ট প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলা সফর করবেন

নিউজটি শেয়ার করুন

 প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই তার প্রথম সফর। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে দলীয় নেতা কর্মীদের মাঝে ব্যাপক কর্মযজ্ঞ চলছে। স্থানীয় সাংসদ জনাব এডঃ জালাল উদ্দিন গত ১১ জুলাই কটিয়াদী বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। আজ ১৪ জুলাই এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলা প্রশাসক সুহানা নাছরিন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ অনেকের সাথে উক্ত জনসভাকে সফল করতে ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
প্রধানমন্ত্রীর এ সফরকে নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে। প্রধানমন্ত্রীর আগমনে আন্তরিক ও শুভকামনা রইলো।
ছবিও সংবাদ তথ্য প্রদানে- শিল্প মালিক ব্যবসায়ী ও সাংবাদিক শ্যামল কান্তি পোদ্দার।