, ,

সন্দ্বীপে জাল খতিয়ান-দলিলে জালিয়াতি

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রাম অফিস

চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার বাউরিয়া গ্রামের মোঃ নুর উল্যাহ পিতা – আমিন উল্যাহ গত ০৭/০৬/১৯৭৮ ইংরেজি তারিখের ৫৭১৪ নং দলিল মুলে থাক বাউরিয়া মৌজায় আর.এস দাগ নং -৪২৭ দাগের আন্দর ৩২ শতক ও আর.এস দাগ নং – ৪২৬ দাগের আন্দর ৪৮শতক মোট ৮০ শতক জায়গা খরিদ করেন। কিন্তু স্থানীয় তহসিল অফিসে নামজারী করার জন্য বালাম বই যাচাই করে দেখেন যে জৈনক ভূমি দস্যু আবুল কালাম মুন্সি গংদের নামে ৬৭৫ ও ৩০১ খতিয়ান ব্যবহার আবেদন পত্র নং – ৪৮২৪৮৯০ তারিখ – ০৬/০৪/২০২৩ যার মামলা নং – ৪৬৫৫(IX-I) ২০২২ – ২০২৩ অনলাইন ডি.সি.আর নং – ২৩১৫৭৮০৫৪০৪৬৫৫ নামজারী খতিয়ান নং-৭৭৩ সৃজন করে।এখানে উল্লেখ্য যে ৬৭৫ সৃজন কালে মূল বি এস খতিয়ান ৩০১ এর কোন সই মুহুরী খতিয়ান না দিয়ে জাল জাল জালিয়াতিক্রমে তৈরীকৃত হাতের লেখার ৩০১ নং খতিয়ান দায়ের করে যাহাতে মোজাফফর আহমদ পিতা আব্দুল আলী নাম বাদ /কর্তন দিয়ে জাল জালিয়াতিক্রমে তৈরিকৃত ৩০১ নং খতিয়ানে মোঃ আবুল কাশেম পিতা আব্দুল হক লিপি করে। সে জাল নামজারী দিয়ে সন্দ্বীপ সাব রেজিষ্টি অফিসে কয়েকটি জাল দলিল সৃজন করে যার দলিল নং – ২৭২৫/২১ তাতে দেখা যায় মুসাবিদা কারক হিসেবে গোলাম শহিদুল মাওলা যাহার সনদ নং -১৫/২০১৮ এবং সরেজমিনে দখল বুঝিয়ে দেয় জাল জালিয়াতিক্রমে পানি উন্নয়ন বোর্ডের জায়গা।
যাহা পরবর্তীতে জৈনক নুর উল্যাহ বাদী হয়ে মিস মামলা করেন,মিস মামলা নং -১৭৪ তাং- ১২/০২/২০২৩ মুলে সহকারি কমিশনার( ভূমি) সন্দ্বীপ আদেশ ক্রমিক নং ও তারিখ – (০১)১২/০১/২০২৩ বাতিল করে নুর উল্যার নামে নামজারী খতিয়ান নং – ৮২৫ সৃজন করিয়া অদ্যাবধি ভোগ দখলে স্হিত আছে। জাল খতিয়ান সৃজন দায় প্রমাণিত হওয়ায় স্মারক নং ২৪/২৩ – হারা মুলে হারামিয়া ইউনিয়ন ভূমি অফিস অস্থায়ী পরিচ্ছন্নতা কর্মী জনাব নিতাই চন্দ্র মজুমদার সুনির্দিষ্ট আলামত পাওয়া যায় মর্মে অব্যাহতি প্রদান করার জন্য তহসিলদার অরুণ বড়ুয়া সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ কে নিতাই চন্দ্রকে অব্যাহতি দেওয়ার জন্য চিঠি প্রদান করে। তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মুরাদ ইসলাম! নিতাই চন্দ্রকে অব্যাহতি দেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে,মোটা অংকের টাকা নিয়ে নিতাই চন্দ্র ও তার সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেওয়ায় তাহারা এখনো সক্রিয়।
গত ২৪/০৪/২০২৫ ইং তারিখে ৩০১ খতিয়ান হইতে আরেকটি জাল জালিয়াতি করে আরেকটি নামজারি মামলা নং – ৩৪৩০(IX-I)2024-25 নামজারি খতিয়ান নং ২৫-৬৭২৬ জাল নামজরী সৃজন করে।যাহা নামজারি খতিয়ান নং ২৫-৬৭২৬ জাল জালিয়াতি ভাবে সৃজন করিয়েছে বিদায় অনলাইন খতিয়ানের বিএস ৫৫৬ দাগে ৫৪ শতক জাল জালিয়াতিক্রমে লিপি করা হয়। কিন্তু বালাম বহিতে যাচাই করে দেখা যায় যে বি.এস ৫৫৬ দাগে ২২ শতক সম্পত্তি নামজারীর আদেশ হয়। বিশ্বস্ত সূত্রে আরও জানা যায়, হারামিয়া ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার কামরুল ইসলাম জাল নামজারি ২৫ – ৬৭২৬ বাতিল জন্য ব্যবস্হা না নিয়ে ৫ লক্ষ টাকা ঘুষ নিয়ে জৈনক নুর উল্যার নামজারি খতিয়ান নং ৮২৫ বাতিল করার জন্য সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ এর নিকট প্রতিবেদন দাখিল করেন।
অনুসন্ধানে জানা গেছে, সন্দ্বীপ সাব রেজিস্ট্রার অফিস ও সহকারী কমিশনার (ভূমি) সন্দীপ কার্যালয় ঘিরে দুষ্ট চক্র সক্রিয়। তারা জাল নামজারি, জাল দলিল, জালিয়াতি ও ভূমি দস্যুর সঙ্গে মিলেমিশে এসব জাল দলিল, জাল খতিয়ানের কাজ করেন। এই জাল জালিয়াতি চক্রে রয়েছেন, সহকারী কমিশনার (ভূমি) অফিসের- শাহাদাত, তসিলদার কামরুল ইসলাম, তহসিলদার আব্দুল কাদের, হারামিয় ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক ইব্রাহিম, গোলাম মহিউদ্দিন বাবুল (দঃ লেখক), নজরুল ইসলাম (দঃ লেখক), গোলাম শহিদুল মাওলা (দঃ লেখক), ভূমি দস্যু আবুল কালাম মুন্সী, নিতাই চন্দ্র মজুমদার সহ অনেক। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সন্দীপের সচেতন নাগরিক মাননীয় ভূমি মন্ত্রী ও মাননীয় আইন-মন্ত্রী মহোদয়ের হস্তক্ষেপ কামনা করেন।