, ,

মাগুরার শ্রীপুরে ৪টি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা আদায়

নিউজটি শেয়ার করুন

মোঃ মোজাফফর হোসেন মুন্না, শ্রীপুর মাগুরাঃ মাগুরার শ্রীপুরে ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে গুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করে দুটি ক্লিনিকে জরিমানা আদায় করা হয়।

আজ ২৫জুন দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোঃনাজমুল ইসলামের নেতৃত্বে ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক গুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করেন। শ্রীপুর ক্লিনিক ও শ্রীপুর ডিজিটাল হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনার সময় হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় কাগজ -পত্র দেখাতে না পারায় এবং ক্লিনিক পরিচালনায় সঠিক নিয়ম না মানায় শ্রীপুর ক্লিনিককে ১০,০০০/-(দশ হাজার টাকা), শ্রীপুর ডিজিটাল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০০০/-পাঁচ হাজার টাকা), সততা (প্রাঃ) হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০০০/-(পাঁচ হাজার টাকা) ও কমফোর্ট (প্রাঃ) হাসপাতাল ও ডায়াগনস্টিক এ্যান্ড ডায়াবেটিস সেন্টারকে ৩০০০/(তিন হাজার টাকা) জরিমানা আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনার সময় উপস্থিত ছিলেন ডাঃ আশরাফুজ্জামান লিটন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্রীপুর, ডাঃ আল ইয়াসিন শুভ, আবাসিক মেডিকেল অফিসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শ্রীপুর।লিটন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্রীপুর, ডাঃ আল ইয়াসিন শুভ, আবাসিক মেডিকেল অফিসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শ্রীপুর।

মোবাইল কোর্ট পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম এই প্রতিবেদককে জানান আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।