১৪ জুলাই ২০২৬ তারিখে দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর দাইনুর, সুন্দরা বিওপি, কাটলা বিশেষ ক্যাম্প এবং তপসী স্থায়ী পোস্ট কর্তৃক পৃথক ০৪টি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বাংলাদেশর অভ্যন্তরে
মালিকবিহীন অবস্থায় ৩,০৩০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ৬৬১ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করতে সক্ষম হয় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি । আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালন মালামালের সিজার মূল্য- (তিন লক্ষ একচল্লিশ হাজার পাঁচশত পঞ্চাশ টাকা) টাকা।
বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত রয়েছে মর্মে জানান।







