, ,

দিনাজপুর বর্ডার এলাকায় এনায়েতপুর,ডুংডুংগী, ভান্ডারা বিওপির বিজিবি কর্তৃক মাদকদ্রব্য মাদককারবারি গ্রেপ্তার

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ দিনাজপুর ৪২ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী বর্ডার এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট ৪২ বিজিবি ।

চোরাচালান, মাদক, নারী ও শিশু অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি প্রশংসনীয় ।

দিনাজপুর ৪২ বিজিবি র অভিযানের সুনির্দিষ্ট গোপন সংবাদ ভিত্তিতে গত ০১ আগস্ট ২০২৬, রাত ১১ টা ৪০ ঘটিকায় এনায়েতপুর বিওপি কর্তৃক বিরল সীমান্ত পিলার ৩২২/৩-এস হতে আনুমানিক ৩৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাঁওতালপাড়া হতে নিম্নেবর্ণিত ০১ জন আসামীসহ ০২ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ০২টি মোটরসাইকেল ও ০১টি মোবাইল ফোন আটক করা হয় বলে জানাগেছে।

আসামি মোঃ জাফর আলী (৩৪), পিতা-মোঃ সোনার আলী, গ্রাম-ধর্মপুর, পোস্ট-কালিয়াগঞ্জ, থানা-বিরল, জেলা-দিনাজপুর।

পরবর্তীতে আসামীকে মাদকদ্রব্য, মোটরসাইকেল এবং মোবাইল ফোনসহ বিরল থানার পুলিশের কাছে হস্তান্তর ।

আবার গত ০১ আগস্ট ২০২৬, রাত ১০ টা ৫০ ঘটিকায় ভান্ডারা বিওপি কর্তৃক বিরল সীমান্ত মেইন পিলার ৩২৭ হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মানপাড়া হতে মালিকবিহীন অবস্থায় ৫৪ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক করে।

এবং অদ্য ০২ আগস্ট ২০২৬, রাত ০০৩০ ঘটিকায় ডুংডুগী বিওপি কর্তৃক দিনাজপুরের বিরল সীমান্ত পিলার ৩২৫/৫-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কটিয়ামোড় দক্ষিণ গোবিন্দপুর হতে মালিকবিহীন অবস্থায় ২০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৪১ বোতল দেশি মদ জব্দ ।

জব্দকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে ৪২ বিজিবি র গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ।

গ্রেপ্তারকৃত মাদকদ্রব্য, মোটরসাইকেল এবং অন্যান্য মালামাল এর সর্বমোট সিজার মূল্য (দুই লক্ষ ছাপ্পান্ন হাজার তিনশত) টাকা।

বর্ডার গার্ড বাংলাদেশ (৪২ বিজিবি) র অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে ।