, ,

তিতাসে হামিদা হত্যার, হত্যা মামলা রুজুর দাবিতে নিহতের মায়ের সাংবাদিক সম্মেলন

নিউজটি শেয়ার করুন

মোঃ অহিদ, স্ট্যাফ রিপোর্টারঃ কুমিল্লার তিতাস উপজেলায় অন্তসত্বা গৃহবধূ নারায়ণপুর গ্রামের হামিদা আক্তার স্বামী কর্তৃক পরিকল্পিত হত্যার সুবিচার লক্ষ্যে হত্যা মামলা গ্রহণের দাবিতে আজ সন্ধ্যা ৭ টায় বাতাকান্দি বাজারে সাংবাদিক সম্মেলন করেছেন নিহতের পরিবার।

এসময় নিহত হামিদা আক্তারের মা বলেন আমার মেয়েকে তার স্বামী ইব্রাহীম শুভ পিতা- আলী আহাম্মদ, তার মা শিল্পী বেগম স্বামী- আলী আহাম্মদ সহ কয়েকজন মিলে পরিকল্পিত ভাবে আমার মেয়েকে হত্যা করেছে এবং তারা এটাকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চাচ্ছে।

তিনি আরও বলেন, আমার বাড়ি এবং তাদের বাড়ি পাশাপাশি তারা বলে যে ভাত খেতে বসে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাঁটাকাটি হয়, এক পর্যায়ে স্বামী ইব্রাহীম শুভ তাকে (নিহত হামিদাকে) একটি থাপ্পর দিলে সে রাগ করে পাশের রুমে গিয়ে দরজা (স্টিলের) বন্ধ করে দিয়ে জানালার গ্রীলের সাথে গলায় ফাঁসি দেয়।
কিন্তু আমার কথা হচ্ছে এতো বড় একটা ঘটনা ঘটেছে অথচ তারা আমাকে না জানিয়ে হাসপাতালে রওয়ানা দেয়। আমি প্রতিবেশীর কাছে জানতে পারি আমার মেয়ের কি যেন হয়েছে, তার স্বামী ও পরিবারের লোকজন মিলে অজ্ঞান অবস্থায় হাসপাতালে নিয়ে যাচ্ছে। তখন আমি গোসল খানায় ছিলাম কোন রকমে কাপড় পাল্টে ছুটে যাই তাদের সাথে। রাস্তায় তাদেরকে শত প্রশ্ন করেও কোন উত্তর পাইনি শুধু বলে আল্লাহকে ডাকুন। হাসপাতাল পৌঁছালে এসব ঘটনা শুনে এবং আমার মেয়ে মারা গেছে জানতে পারলে আমার আর কোন হুস জ্ঞান থাকেনা। জ্ঞান ফিরার পরে তারা যখন যে স্বাক্ষর করতে বলে আমি অসহায়ভাবে স্বাক্ষর করে দেই। পরবর্তীতে আমার আত্মীয়-স্বজন আশার পরে আমি জানতে পারি আমাকে দিয়ে তারা অপমৃত্যুর মামলার কাগজে স্বাক্ষর করিয়েছে। আমি অসুস্থ হয়ে পরার কারনে সাথে সাথে থানায় যেতে পারিনি।