দেবাশীষ কর্মকার, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
সবুজ ঘাসের মাঠ ডেকেছে
আয়রে ছুটে আয়, মাদক নামের দানবটাকে লাল কার্ড দেখাই,
এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে কালিহাতি উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বর্ণিল বর্ণাঢ্য জমকালো আয়োজনে ব্যাপক দর্শক উপস্থিতির মধ্য দিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কালিহাতী ফুটবল একাদশ বনাম ভূঞাপুর ফুটবল একাদশ এর মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলাটি উদ্বোধন করেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার, সে সময় আরো উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহবুব হাসান , কালিহাতী সহকারি কমিশনার (ভূমি) সাইদা খানম লিজা, কালিহাতী থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী, উপজেলা ও পৌরসভা বিভিন্ন কর্মকর্তা/ কর্মচারী বৃন্দ কালিহাতী উপজেলা/পৌরসভা বিএনপি নেতৃবৃন্দ সহ অন্যান্য সুধী বৃন্দ । পরে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার বলেন তরুণ সমাজকে মাদক সহ সকল প্রকার অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই, এই ধরনের খেলাধুলা যত বেশি অনুষ্ঠিত হবে কিশোর যুবক তত বেশি নিরাপদ থাকবে। খেলার ফলাফল ভূঞাপুর ফুটবল একাদশ ৩- কালিহাতী ফুটবল একাদশ ১ অর্থাৎ নির্ধারিত সময় শেষে রেফারি শেষ বাঁশি বাজালে ৩-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়েন ভূঞাপুর ফুটবল একাদশ।







